জানাযার সালাত শরিয়তের কোন ধরনের বিধান? ব্যাখ্যা করো।
উত্তর: জানাযার সালাত ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো সামষ্টিকভাবে ফরজ কাজ। শরিয়তে জানাযার সালাত এমনই একটি ফরজ। অর্থাৎ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ঐ এলাকার সবার ওপর তার জানাযার সালাত আদায় করা ফরজ। তবে সমাজের কিছু মুসলমান যদি তার জানাযার সালাত আদায় করে তবে সবাই এ দায়িত্ব থেকে অব্যাহিত পাবে। কিন্তু কেউই যদি আদায় না করে তবে সবাই এ ফরজ ত্যাগের কারণে গুনাহগার হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জানাযার সালাত শরিয়তের কোন ধরনের বিধান? ব্যাখ্যা করো।
উত্তর