শেয়ারFacebookWhatsApp

আব্দুর রহমানের বক্তব্যে উল্লেখিত শরিয়তের উৎসটি চিহ্নিত করে তার গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: আব্দুর রহমানের বক্তব্যে উল্লেখিত শরিয়তের উৎসটি হলো কিয়াস। ইসলামি শরিয়তে কিয়াসের গুরুত্ব অপরিসীম। শরিয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে নতুন উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। আব্দুর রহমানের বক্তব্য এ বিষয়ের ইঙ্গিত বহন করে। আব্দুর রহমানের মতে, কুরআন, সুন্নাহ ও ইজমায় যে সমস্যার সমাধান নেই সে বিষয়ে কুরআন-হাদিসের জ্ঞানের মাধ্যমে অর্জিত বুদ্ধি দ্বারা তাৎক্ষণিকভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়টিই কিয়াস। সর্বকালের মানুষের জন্য শরিয়ত উপযুক্ত ও পরিপূর্ণ। এজন্য কিয়াস একটি অপরিহার্য বিষয়। কারণ মানবজীবন সতত পরিবর্তনশীল। এ পরিবর্তনের ধারায় নতুন নতুন জিজ্ঞাসা ও জটিলতার সৃষ্টি হয়। কুরআন ও হাদিসে শরিয়তের বিষয়গুলো এমনভাবে বর্ণিত হয়েছে যা অনুসরণ করে মানুষ সব সমস্যার যুক্তিসংগত সমাধান করতে পারে। আল্লাহ তায়ালা নতুনভাবে উদ্ভূত সমস্যার সমাধানে চিন্তা-গবেষণা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন 'অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ করো।' (সূরা আল-হাশর, আয়াত ২) এ আয়াতে আল্লাহ তায়ালা মুসলমানদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার অর্থাৎ কিয়াসের নির্দেশ দিয়েছেন। মহানবি (স)-ও তাঁর সাহাবিগণকে কিয়াসের ব্যাপারে উৎসাহিত করেছেন। উপরের আলোচনা থেকে বোঝা যায়, আব্দুর রহমান কিয়াসের প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামি শরিয়তে যা খুবই গুরুত্ববহ ও অপরিহার্য।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

আব্দুর রহমানের বক্তব্যে উল্লেখিত শরিয়তের উৎসটি চিহ্নিত করে তার গুরু…

উদ্দীপক

আব্দুল আজিজ ও আব্দুর রহমান ইসলামি বিশ্বাবিদ্যালয়ের মেধাবী ছাত্র। বর্তমান সময়ে সৃষ্টি হওয়া কিছু কিছু নতুন বিষয়ে শরিয়তের সমাধান সম্পর্কে তাদের মধ্যে কথা হচ্ছিল। আব্দুল আজিজ বলল, যেসব বিষয়ের সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যাবে না সে বিষয়ে আলেমগণ একত্রিত হয়ে পরামর্শ করে ঐকমত্যের ভিত্তিতে সমাধান বের করবেন। তার বক্তব্য শুনে আব্দুর রহমান বলে, যদি সেটিও সম্ভব না হয় তাহলে তাৎক্ষণিকভাবে চিন্তা করে কুরআন-হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। কেননা, ইসলাম একটি বিজ্ঞানসম্মত ও গতিশীল জীবন ব্যবস্থা। ইসলাম বর্তমান বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান প্রদান করে।

Barisal · 2020

উত্তর

আব্দুল আজিজ তার বক্তব্যের মাধ্যমে ইসলামের তৃতীয় উৎস ইজমার প্রতি ইঙ্গিত করেছেন। ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। আব্দুল আজিজ এ বিষয়টিকে তুলে ধরেছেন। আব্দুল আজিজ তার বক্তব্যে বলে, যেসব বিষয়ের সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যাবে না সে বিষয়ে আলেমগণ একত্রিত হয়ে পরামর্শ করে ঐকমত্যের ভিত্তিতে সমাধান বের করবেন। এ বিষয়টিই ইজমা। কারণ শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। আল্লাহ তায়ালা বলেন, 'আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।' (সূরা আশ-শুরা, আয়াত ৩৮) ইসলামি শরিয়তের বিধান অনুসারে কুরআন ও হাদিসে কোনো বিষয়ের সরাসরি উল্লেখ না থাকলে ঐকমত্যের ভিত্তিতে নতুন বিষয় বা সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। এ পদ্ধতিই হলো ইজমা। তাই বলা যায়, আব্দুল আজিজের বক্তব্যে ইজমার ইঙ্গিত পাওয়া যায়।

উত্তর

আব্দুর রহমানের বক্তব্যে উল্লেখিত শরিয়তের উৎসটি হলো কিয়াস। ইসলামি শরিয়তে কিয়াসের গুরুত্ব অপরিসীম। শরিয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে নতুন উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। আব্দুর রহমানের বক্তব্য এ বিষয়ের ইঙ্গিত বহন করে। আব্দুর রহমানের মতে, কুরআন, সুন্নাহ ও ইজমায় যে সমস্যার সমাধান নেই সে বিষয়ে কুরআন-হাদিসের জ্ঞানের মাধ্যমে অর্জিত বুদ্ধি দ্বারা তাৎক্ষণিকভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়টিই কিয়াস। সর্বকালের মানুষের জন্য শরিয়ত উপযুক্ত ও পরিপূর্ণ। এজন্য কিয়াস একটি অপরিহার্য বিষয়। কারণ মানবজীবন সতত পরিবর্তনশীল। এ পরিবর্তনের ধারায় নতুন নতুন জিজ্ঞাসা ও জটিলতার সৃষ্টি হয়। কুরআন ও হাদিসে শরিয়তের বিষয়গুলো এমনভাবে বর্ণিত হয়েছে যা অনুসরণ করে মানুষ সব সমস্যার যুক্তিসংগত সমাধান করতে পারে। আল্লাহ তায়ালা নতুনভাবে উদ্ভূত সমস্যার সমাধানে চিন্তা-গবেষণা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন 'অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ করো।' (সূরা আল-হাশর, আয়াত ২) এ আয়াতে আল্লাহ তায়ালা মুসলমানদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার অর্থাৎ কিয়াসের নির্দেশ দিয়েছেন। মহানবি (স)-ও তাঁর সাহাবিগণকে কিয়াসের ব্যাপারে উৎসাহিত করেছেন। উপরের আলোচনা থেকে বোঝা যায়, আব্দুর রহমান কিয়াসের প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামি শরিয়তে যা খুবই গুরুত্ববহ ও অপরিহার্য।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।