ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয় কেন?
উত্তর: পরিবর্তনশীল সমাজ বাস্তবতায় নবউদ্ভূত সমস্যার সমাধানে ইসলামে সুনির্দিষ্ট নির্দেশনা থাকায় ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয়। ইসলাম হলো আল্লাহ তায়ালা প্রবর্তিত ধর্ম বা জীবনবিধান। এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে পরিবর্তিত সমাজের নতুন নতুন সমস্যার সমাধানের বিধান ইসলামে রয়েছে। নবউদ্ভূত কোনো সমস্যার সমাধান যদি কুরআন ও হাদিসে সরাসরি বিদ্যমান না থাকে সেক্ষেত্রে ইজমা (ঐকমত্যের ভিত্তিতে সমস্যার সমাধান) ও কিয়াস (ইসলামি মূলনীতি অনুযায়ী বিচার-বুদ্ধি প্রয়োগ করে সমস্যার সমাধান) অনুযায়ী সমস্যার সমাধান করা যায়। এ কারণে ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইসলামকে গতিশীল জীবনব্যবস্থা বলা হয় কেন?
উত্তর