আব্দুল আজিজ তার বক্তব্যের মাধ্যমে শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: আব্দুল আজিজ তার বক্তব্যের মাধ্যমে ইসলামের তৃতীয় উৎস ইজমার প্রতি ইঙ্গিত করেছেন। ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। আব্দুল আজিজ এ বিষয়টিকে তুলে ধরেছেন। আব্দুল আজিজ তার বক্তব্যে বলে, যেসব বিষয়ের সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যাবে না সে বিষয়ে আলেমগণ একত্রিত হয়ে পরামর্শ করে ঐকমত্যের ভিত্তিতে সমাধান বের করবেন। এ বিষয়টিই ইজমা। কারণ শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। আল্লাহ তায়ালা বলেন, 'আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।' (সূরা আশ-শুরা, আয়াত ৩৮) ইসলামি শরিয়তের বিধান অনুসারে কুরআন ও হাদিসে কোনো বিষয়ের সরাসরি উল্লেখ না থাকলে ঐকমত্যের ভিত্তিতে নতুন বিষয় বা সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। এ পদ্ধতিই হলো ইজমা। তাই বলা যায়, আব্দুল আজিজের বক্তব্যে ইজমার ইঙ্গিত পাওয়া যায়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
আব্দুল আজিজ তার বক্তব্যের মাধ্যমে শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত কর…
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর