'মারফু' হাদিস বলতে কী বোঝায়?
উত্তর: উৎস বিবেচনায় হাদিসের শ্রেণিবিভাগের মধ্যে একটি হলো মারফু হাদিস। যে হাদিসের বর্ণনাধারা মহানবি (স) পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। অর্থাৎ যে হাদিসের মতন বা মূল বক্তব্য মহানবি (স)-এর নিজের-তাই মারফু হাদিস। যেমন- আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স) এরশাদ করেছেন- 'মানুষ তার বন্ধুর কর্ম দ্বারা প্রভাবিত হয়'।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
'মারফু' হাদিস বলতে কী বোঝায়?
উত্তর