তাওহিদের তিলাওয়াতে কীসের অভাব পরিলক্ষিত হয়েছে-ব্যাখ্যা করো।
উত্তর: তাওহিদের তিলাওয়াতে তাজবিদের নিয়ম-কানুনের অভাব পরিলক্ষিত হয়। 'তাজবিদ' অর্থ সুন্দর করে সাজিয়ে পড়া। শুদ্ধভাবে কুরআন পড়ার জন্য অবশ্যই তাজবিদের জ্ঞান অর্জন করতে হবে। সঠিক নিয়মে কুরআনের আয়াত পড়া না হলে অর্থ বিকৃত হয়। ফলে নামাযও শুদ্ধ হয় না। ইলমে তাজবিদ বা তাজবিদ শাস্ত্রে শুদ্ধভাবে কুরআন পড়ার নিয়ম-কানুন বর্ণনা করা হয়েছে, যেগুলো তাওহিদ অনুসরণ করেনি। আল-কুরআন তিলাওয়াত খুবই ফজিলতপূর্ণ একটি আমল। তবে এ ফজিলত লাভের জন্য এটি শুদ্ধভাবে পাঠ করা এবং নিয়মিত দেখে দেখে কুরআন পাঠের চর্চা করা আবশ্যক। তাওহিদ কুরআনের ভুল তিলওয়াত করে। এক্ষেত্রে তার প্রয়োজন কুরআন তিলাওয়াতের নিয়মগুলো সঠিকভাবে জানা। আল-কুরআন পাঠের বেশকিছু নিয়ম-কানুন রয়েছে। এগুলো শেখার মাধ্যমে কুরআন শুদ্ধ করে পাঠ করা যায়। সহিহ বা শুদ্ধভাবে কুরআন পাঠের এই রীতিকে তাজবিদ বলা হয়। তাজবিদ অনুসারে কুরআন তিলাওয়াত করা ওয়াজিব। এ সম্পর্কে আল্লাহর নির্দেশ হলো 'আপনি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কুরআন তিলাওয়াত করুন।' (সূরা আল-মুয্যাম্মিল, আয়াত ৭) তাজবিদের নিয়মগুলোর মধ্যে অন্যতম হলো মাখরাজ বা উচ্চারণের স্থান। উচ্চারণের স্থান অনুযায়ী আরবি হরফগুলো পাঠ করা প্রয়োজন। এছাড়া নুন সাকিন, তানবিন, মিম সাকিন, গুন্নাহ ইত্যাদি নিয়ম তাজবিদের আওতাভুক্ত। এগুলো সঠিকভাবে জেনে সে অনুযায়ী কুরআন পাঠ করলেই তাওহিদের কুরআন তিলাওয়াত ও সালাত শুদ্ধ হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
তাওহিদের তিলাওয়াতে কীসের অভাব পরিলক্ষিত হয়েছে-ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর