নৌকায় মুসল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি শরিয়তের যে উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করে মাওলানা রহমানের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: নৌকায় মুসল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। আর এ সম্পর্কে মাওলানা রহমানের মন্তব্য যথার্থ। ইজমা শব্দের আভিধানিক অর্থ- একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুস্লিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। আলোচ্য সিদ্ধান্তটি এ বিষয়টিরই ইঙ্গিত দেয়। বন্যার পানিতে ঘর-বাড়ি ও মসজিদগুলো ডুবে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব নৌকায় জুমার নামায আদায়ের প্রস্তাব করেন। অন্যান্য মসজিদের ইমামগণ বিষয়টি সর্বসম্মতভাবে মেনে নেন এবং নৌকায় জুমার নামায আদায় করেন। এ বিষয়টি ইজমারই ইঙ্গিত দেয়। কারণ ইসলামের নতুন কোনো সমস্যার সমাধান কুরআন, হাদিসে না পেলে মুজতাহিদগণের ঐকমত্যের ভিত্তিতে সে সমস্যার সমাধান করাই হলো ইজমা। এ বিষয়টি সম্পর্কে মাওলানা রহমানের মন্তব্যটি সম্পূর্ণ সঠিক। কারণ, ইজমা শরিয়তের অন্যতম দলিল। মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকেই ইজমার বিধান প্রবর্তিত। তিনি বলেন, 'এভাবে আমি তোমাদের এক মধ্যমপন্থি জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো।' (সূরা আল-বাকারা, আয়াত ১৪৩) ঐকমত্যের ভিত্তিতে নতুন বিধান প্রবর্তন করা কোনো নতুন ঘটনা নয়, বরং রাসুলুল্লাহ (স) তাঁর সময় থেকেই এর ব্যবহার ও মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। নবি (স) বলেন, 'মুসলমানগণ যা ভালো মনে করে তা আল্লাহ তায়ালার কাছেও ভালো।' (তাবারানি) উপরের আলোচনা থেকে বোঝা যায়, নৌকায় মুসল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি ইজমার মাধ্যমে গৃহীত। আর এ সম্পর্কে মাওলানা রহমানের মন্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
নৌকায় মুসল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি শরিয়তের যে উৎসের সাথে সাদ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর