রেজওয়ানের জলসায় গমনের উদ্দেশ্যটি কোন হাদিসের শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা করো।
উত্তর: রেজওয়ানের জলসায় গমনের উদ্দেশ্যটি নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষার পরিপন্থি। আলোচ্য হাদিস থেকে জানা যায়, মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। আবার এ উদ্দেশ্য অনুসারেই আল্লাহ তায়ালা মানুষের কাজগুলো গ্রহণ করেন। তাই মানুষের সব কাজের উদ্দেশ্য সৎ ও ভালো হওয়া উচিত। রেজওয়ানের কাজে নিয়তের পরিশুদ্ধতার এ বিষয়টি অনুপস্থিত। রেজওয়ান ইসলামি জলসার নাম করে সাভার যায়। জলসায় রেজওয়ানার ভাইকে অনুসরণ করে তাদের বাড়ি যায়। অর্থাৎ হামিদ ইসলামি জলসার জন্য সাভার যায়নি রবং রেজওয়ানার জন্য গিয়েছিল। অথচ মহানবি (স) নিয়ত সম্পর্কিত হাদিসে বলেছেন, 'প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের উপর নির্ভরশীল।' (বুখারি) আল্লাহ তায়ালা পরকালে সকল কৃতকর্মের হিসাব নেবেন। এ হিসাবের সময় তিনি মানুষের কাজগুলোর উদ্দেশ্যের দিকে দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সাওয়াব হয় না। এতে স্পষ্ট হয়, আল্লাহ তায়ালা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। তাই নিয়ত শুদ্ধ করে কাজ করা উচিত। সুতরাং রেজওয়ানের কাজটি এ শিক্ষার পরিপন্থি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
রেজওয়ানের জলসায় গমনের উদ্দেশ্যটি কোন হাদিসের শিক্ষার পরিপন্থি? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর