জিসান সাহেবের কাজটি যে হাদিসের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ তা উল্লেখপূর্বক উহার শিক্ষা বিশ্লেষণ করো।
উত্তর: জিসান সাহেবের কাজটি পাঠ্যবইয়ের পরোপকার সম্পর্কিত হাদিসের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পরোপকার সম্পর্কিত হাদিসটির মূলকথা হলো- মুসলমানগণ পরস্পর ভাই ভাই। ফলে পৃথিবীর সকল মুসলমান ইসলামি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাই একে অপরের প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হতে হবে। জিসান সাহেব এ কর্তব্য পালনেই সচেষ্ট হয়েছেন। সন্ত্রাসীরা জিসান সাহেবের এলাকার একটি ছেলেকে ধাওয়া করলে জিসান সাহেব ছেলেটিকে আশ্রয় দেন। সন্ত্রাসীরা ছেলেটিকে চাইলে তিনি তাকে দিতে অস্বীকার করেন। তার এ কাজ পরোপকার সম্পর্কিত হাদিসটিরই বাস্তবায়ন মাত্র। কারণ এ হাদিসের বক্তব্য অনুযায়ী প্রত্যেক মুসলমানের উচিত অন্য মুসলমানের প্রতি সহানুভূতিশীল হওয়া, কোনো মুসলমানকে অন্যায়-অত্যাচার না করা। আবার কেউ অত্যাচারিত হলে তাকে আশ্রয় প্রদান করা। সর্বাবস্থায় মুসলিম ভাইকে সাহায্য করতে হবে। তার জান, মাল, ইজ্জত, সম্মান রক্ষা করতে হবে। এ ছাড়াও হাদিসটি থেকে আমরা শিক্ষা পাই সাহায্যকারী মুসলিম আল্লাহর প্রিয়। আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। উপরের আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে, জিসান সাহেবের কাজে পরোপকার সম্পর্কিত হাদিসের প্রতিফলন ঘটেছে, যা মুসলমানদেরকে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ করে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জিসান সাহেবের কাজটি যে হাদিসের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ তা উল্লে…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর