'যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয় সমাজে তিনি সর্বোত্তম মানুষ'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: হাদিস অনুযায়ী, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয় তিনি সমাজে সর্বোত্তম মানুষ। এর মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুলের অনুসারী ব্যক্তিদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সমাজে আমরা বহু লোকের সাথে চলাফেরা করি। তাদের মধ্যে কিছু লোক আছে যারা চাল-চলন, আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদে ইসলামের একান্ত। অনুসারী। তারা সর্বদা আল্লাহ তায়ালার যিকর ও প্রশংসায় লিপ্ত থাকেন। এরূপ লোকদের দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। মানুষের মধ্যে এসব লোকই সর্বোত্তম মানুষ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
'যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয় সমাজে তিনি সর্বোত্তম মানুষ'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর