হাইমচরের অনুকরণে নড়িয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: হাইমচরের অনুকরণে নড়িয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তী উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। আলোচ্য সিদ্ধান্ত প্রক্রিয়াটি এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে। হাইমচরে কয়েক বছর আগে নদী ভাঙন দেখা দেয়। তখন পানি সম্পদ মন্ত্রণালয় হাইমচরকে রক্ষার জন্য একটি বাঁধ নির্মাণ করে। এ বছর বর্ষা মৌসুমে নড়িয়ায় অনুরূপ অবস্থা হয়। এলাকার জনগণ তখন হাইমচরের মতো নড়িয়ায় একটি বাঁধ নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। কিয়াসের ক্ষেত্রেও এমনটি দেখা যায়। ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। এটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবনবিধান, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে। কুরআন ও হাদিসে শরিয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সব যুগে সব সমস্যার সমাধান করা সম্ভব হয়। আর এ পদ্ধতির নামই কিয়াস। এক কথায়, কুরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামি মূলনীতি অনুযায়ী বিচার-বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। এ আলোচনা থেকে বোঝা যায়, নড়িয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি কিয়াসকে নির্দেশ করে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
হাইমচরের অনুকরণে নড়িয়ায় বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রক্রিয়াটি শরিয়…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর