শেয়ারFacebookWhatsApp

সেজান সাহেবের দুঃখ-কষ্ট লাঘবে নাসিরের মন্তব্যটি সংশ্লিষ্ট সূরার আলোকে বর্ণনা করো।

উত্তর: সেজান সাহেবের দুঃখ-কষ্ট লাঘবে নাসিরের মন্তব্যটি সূরা আল-ইনশিরাহর বিষয়বস্তুর প্রতি ইঙ্গিত করে। মানবজীবনে সুখের পাশাপাশি দুঃখ-কষ্টও রয়েছে। এগুলো আল্লাহ তায়ালার পরীক্ষাস্বরূপ। আল্লাহ তায়ালা সুখ ও দুঃখের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন। তাই মানুষের উচিত সর্বাবস্থায় ধৈর্যধারণ করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। সেজান সাহেবের দুঃখ লাঘবে নাসিরের মন্তব্যটি এ বিষয়কেই সমর্থন করে। কর্তব্যে অবহেলার মিথ্যা অজুহাত তুলে কর্তৃপক্ষ সেজান সাহেবের পদোন্নতি আটকে রাখে। এমন অবস্থায় নাসির সাহেব তাকে বুঝিয়ে বলেন যে, শীঘ্রই বস বদলি হবেন আর তোমার দুঃখও চলে যাবে। নাসির তাকে সঠিকভাবে দায়িত্ব পালন এবং ইবাদতে মনোনিবেশ করার পরামর্শ দেন। সূরা আল ইনশিরাহতেও আমরা এ বিষয়গুলোই দেখতে পাই। নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স) আবরদের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (স) ও নও মুসলিম সাহাবিদের ওপর অত্যাচার-নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ অনেক কষ্ট পান। আল্লাহ তায়ালা এ সময় সূরা আল-ইনশিরাহ নাজিল করে মহানবি (স)-কে সান্ত্বনা দেন। তিনি বলেন, দুঃখের পরই সুখ আসে। কাফিরদের এসব অত্যাচার-নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না। বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এসব দুঃখ-কষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে। এরপর আল্লাহ তায়ালা মহানবি (স)-কে বিশেষ নির্দেশ দিয়ে বলেন যে, যখনই ইসলাম প্রচার, সাথিদের প্রশিক্ষণ, পারিবারিক দায়-দায়িত্ব ইত্যাদি থেকে অবসর পান তখনই তিনি যেন আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। পরিশেষে বলা যায়, নাসিরের মন্তব্য ও সূরা আল ইনশিরাহর বিষয়বস্তু অনুসারে দুঃখে হতাশ না হয়ে ধৈর্যধারণ করে আল্লাহর ইবাদত করা উচিত।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

সেজান সাহেবের দুঃখ-কষ্ট লাঘবে নাসিরের মন্তব্যটি সংশ্লিষ্ট সূরার আলো…

উদ্দীপক

রেজওয়ান ও রেজওয়ানা বরিশালের একটি প্রসিদ্ধ স্কুলে দশম শ্রেণিতে অধ্যয়ন করে। সম্প্রতি রেজওয়ানার পরিবার বখাটে ছেলেদের উৎপাত সহ্য করতে না পেরে খুলনা চলে যায়। রেজওয়ান একটি ইসলামি জলসার নাম করে খুলনা যায়। জলসায় রেজওয়ানার ভাইকে দেখতে পেয়ে জলসা ছেড়ে তাকে অনুসরণ করে রেজওয়ানার বাড়িতে হাজির হয়। অপরদিকে সেজান সাহেব মাত্র ২০,০০০/- টাকা মাইনে দিয়ে চার সদস্যের সংসার চালান। তদুপরি কর্তব্যকর্মে অবহেলার মিথ্যা অজুহাত তুলে কর্তৃপক্ষ তার পদোন্নতি আটকে রাখেন। সহকর্মী নাসির তাকে প্রবোধ দিয়ে বলেন, 'শীঘ্রই বস বদলি হবেন। তোমার দুঃখ চলে যাবে। সঠিকভাবে দায়িত্ব পালন করো এবং আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো।'

Dhaka · 2019

উত্তর

আল-কুরআন দেখে দেখে পাঠ করাকে নাযিরা তিলাওয়াত বলে।

উত্তর

সিরাত আখিরাত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা পার না হয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সিরাত হলো হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের ওপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। এ সেতু পার হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। আখিরাতে এমন কোনো মানুষ থাকবে না যে এ সেতুতে আরোহণ করে তা অতিক্রম করবে না। মহান আল্লাহ বলেন, 'তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত।' (সূরা মারইয়াম, আয়াত ৭১) অর্থাৎ সব মানুষই সিরাতে আরোহণ করবে। তবে ইমানদারগণ আমল অনুযায়ী সিরাত পার হয়ে জান্নাতে যাবে। আর পাপীরা জাহান্নামে পতিত হবে।

উত্তর

রেজওয়ানের জলসায় গমনের উদ্দেশ্যটি নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষার পরিপন্থি। আলোচ্য হাদিস থেকে জানা যায়, মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। আবার এ উদ্দেশ্য অনুসারেই আল্লাহ তায়ালা মানুষের কাজগুলো গ্রহণ করেন। তাই মানুষের সব কাজের উদ্দেশ্য সৎ ও ভালো হওয়া উচিত। রেজওয়ানের কাজে নিয়তের পরিশুদ্ধতার এ বিষয়টি অনুপস্থিত। রেজওয়ান ইসলামি জলসার নাম করে সাভার যায়। জলসায় রেজওয়ানার ভাইকে অনুসরণ করে তাদের বাড়ি যায়। অর্থাৎ হামিদ ইসলামি জলসার জন্য সাভার যায়নি রবং রেজওয়ানার জন্য গিয়েছিল। অথচ মহানবি (স) নিয়ত সম্পর্কিত হাদিসে বলেছেন, 'প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের উপর নির্ভরশীল।' (বুখারি) আল্লাহ তায়ালা পরকালে সকল কৃতকর্মের হিসাব নেবেন। এ হিসাবের সময় তিনি মানুষের কাজগুলোর উদ্দেশ্যের দিকে দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সাওয়াব হয় না। এতে স্পষ্ট হয়, আল্লাহ তায়ালা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। তাই নিয়ত শুদ্ধ করে কাজ করা উচিত। সুতরাং রেজওয়ানের কাজটি এ শিক্ষার পরিপন্থি।

উত্তর

সেজান সাহেবের দুঃখ-কষ্ট লাঘবে নাসিরের মন্তব্যটি সূরা আল-ইনশিরাহর বিষয়বস্তুর প্রতি ইঙ্গিত করে। মানবজীবনে সুখের পাশাপাশি দুঃখ-কষ্টও রয়েছে। এগুলো আল্লাহ তায়ালার পরীক্ষাস্বরূপ। আল্লাহ তায়ালা সুখ ও দুঃখের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন। তাই মানুষের উচিত সর্বাবস্থায় ধৈর্যধারণ করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। সেজান সাহেবের দুঃখ লাঘবে নাসিরের মন্তব্যটি এ বিষয়কেই সমর্থন করে। কর্তব্যে অবহেলার মিথ্যা অজুহাত তুলে কর্তৃপক্ষ সেজান সাহেবের পদোন্নতি আটকে রাখে। এমন অবস্থায় নাসির সাহেব তাকে বুঝিয়ে বলেন যে, শীঘ্রই বস বদলি হবেন আর তোমার দুঃখও চলে যাবে। নাসির তাকে সঠিকভাবে দায়িত্ব পালন এবং ইবাদতে মনোনিবেশ করার পরামর্শ দেন। সূরা আল ইনশিরাহতেও আমরা এ বিষয়গুলোই দেখতে পাই। নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স) আবরদের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (স) ও নও মুসলিম সাহাবিদের ওপর অত্যাচার-নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ অনেক কষ্ট পান। আল্লাহ তায়ালা এ সময় সূরা আল-ইনশিরাহ নাজিল করে মহানবি (স)-কে সান্ত্বনা দেন। তিনি বলেন, দুঃখের পরই সুখ আসে। কাফিরদের এসব অত্যাচার-নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না। বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এসব দুঃখ-কষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে। এরপর আল্লাহ তায়ালা মহানবি (স)-কে বিশেষ নির্দেশ দিয়ে বলেন যে, যখনই ইসলাম প্রচার, সাথিদের প্রশিক্ষণ, পারিবারিক দায়-দায়িত্ব ইত্যাদি থেকে অবসর পান তখনই তিনি যেন আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। পরিশেষে বলা যায়, নাসিরের মন্তব্য ও সূরা আল ইনশিরাহর বিষয়বস্তু অনুসারে দুঃখে হতাশ না হয়ে ধৈর্যধারণ করে আল্লাহর ইবাদত করা উচিত।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।