জনাব মিমের কর্মকাণ্ড আল-কুরআনের কোন সূরার শিক্ষার সাথে বৈসাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মিমের কর্মকাণ্ড আল-কুরআনের সূরা মাউনের শিক্ষার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সূরা আল-মাউন আল-কুরআনের ১০৭ তম সূরা। এ সূরায় কাফির ও মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। একজন প্রকৃত মুসলমানকে সবসময় এসব কাজ থেকে দূরে থাকতে হবে। এ সূরার শিক্ষার আলোকে মুমিন বা মুসলিম এ ধরনের কাজ কখনো করবে না। জনাব মিমের কর্মকাণ্ড সূরা মাউনের শিক্ষার বিপরীত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। জনাব মিম নিয়মিত সালাত আদায়ে অলসতা প্রকাশ করেন। এছাড়া তিনি গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো জিনিস অন্যকে দিতে চান না। সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তার অন্যতম হলো তারা ঠিক মতো সালাত আদায় করে না। অর্থাৎ সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা খবর রাখে না। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা গৃহস্থালির ছোটখাটো দ্রব্য অন্যকে দেয় না। আলোচ্য সূরায় এ বিষয়গুলো বর্ণনা করে মহান আল্লাহ আমাদেরকে এসব জঘন্য কাজ থেকে বিরত থাকার শিক্ষা দিয়েছেন। অথচ জনাব মিম বিষয়গুলোই অনুশীলন করছেন। তাই বলা যায়, জনাব মিমের কর্মকাণ্ড সূরা মাউনের শিক্ষার সাথে বৈসাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জনাব মিমের কর্মকাণ্ড আল-কুরআনের কোন সূরার শিক্ষার সাথে বৈসাদৃশ্যপূর…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর