জমি পৃথকীকরণ কার্যক্রম বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান থাকাকে বীজ জমি পৃথকীকরণ বলে। বীজ জমি পৃথকীকরণের উদ্দেশ্য হলো বীজের জন্য উৎপাদিত শস্যের সাথে অন্য বীজের সংমিশ্রণ রোধ করা। বীজ ফসলের পাশেই একই ফসলের জমি থাকলে বীজ ফসলের বীজের সাথে যেকোনো মাধ্যমে সংমিশ্রণ হবার সম্ভাবনা থাকে। এমনকি পরাগায়নের মাধ্যমে জাতের বিশুদ্ধতা নষ্ট হতে পারে। এ কারণে বীজ জমি পৃথক রাখতে হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
জমি পৃথকীকরণ কার্যক্রম বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর
