প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজকে খাদ্যের মান ও পরিমাণ বিষয়ে পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক যথাযথ পদক্ষেপ গ্রহণ করার ফলে মিরাজ উপকৃত হয়। খাদ্যের মান বলতে খাদ্যে শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ ও ভিটামিনের সঠিক উপস্থিতিকে বুঝায়। আবার খাদ্যের পরিমাণ বলতে পশুপাখিকে যথাযথ বয়স ও ওজন অনুসারে প্রতিদিনের সরবরাহকৃত খাদ্যকে বোঝায়। অন্যান্য প্রাণীর মতো মুরগিরও দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার জন্য সুষম খাদ্যের প্রয়োজন। আবার মুরগি পালনে লাভবান হওয়ার জন্য মুরগির খাদ্যের গুণগত মান থাকতে হয়। তাই মুরগিকে এমনভাবে খাদ্য সরবরাহ করতে হয় যাতে কোনো উপাদানের অভাব না থাকে। সঠিক মানের খাদ্য মুরগির দেহ কোষের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও হাড় গঠনে সাহায্য করে। মানসম্মত খাবার শরীরে শক্তি যোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ডিম ও মাংস উৎপাদনে সাহায্য করে। আবার নির্দিষ্ট পরিমাণ অনুসারে খাদ্য প্রদান করলে যথাযথভাবে মুরগির দৈহিক বৃদ্ধি ঘটে ও ভালো ফলন পাওয়া যায়। অতএব বলা যায়, মানসম্মত ও পরিমাণ অনুযায়ী খাদ্য প্রয়োগ করে লেয়ার মুরগির খামারে আশানুরূপ উৎপাদন পাওয়া যায় বলে প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শটি যৌক্তিক।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
