কৃষি কর্মকর্তা তাকে কী কী পরামর্শ দিয়েছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উত্তরাঞ্চলের আলু চাষী তরুন চন্দ্র নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও মেঘলা আকাশ দেখে চিন্তিত হন। কেননা আলুর জন্য এই ধরনের পরিবেশ বেশ ক্ষতিকর। নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও মেঘলা আকাশ থাকলে আলুতে মড়ক রোগ (লেইট ব্লাইট) এর আক্রমণ বেশি হয়। এছাড়াও বীজ আলুর জমিতে বিভিন্ন রোগ-বালাই ও পোকার আক্রমণ ঘটতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে বীজ আলুর ক্ষেতে রোগ-বালাই ও পোকা দমনে যে পরামর্শ দেন সেগুলো হলো— ১. রোগসমূহ: নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও মেঘলা আকাশ থাকলে আলুর লেইট ব্লাইট রোগ হতে পারে। আলু ফসলকে এ অবস্থা থেকে রক্ষা করার জন্য স্পর্শক (কন্টাক্ট) জাতীয় ছত্রাকনাশক নিয়মানুসারে প্রয়োগ করতে হবে। ২. কাটুই পোকা: i. খুব সকালে যেসব গাছ কাটা পাওয়া যায় সেগুলোর গোড়ার মাটি সরিয়ে পোকার কীড়া বের করে মারতে হবে। ii. আক্রমণ তীব্র হলে কৃষি কর্মকর্তার পরামর্শে কীটনাশক প্রয়োগ করতে হবে। ৩. জাব পোকা: i. গাছের পাতা গজানোর পর থেকে ৭-১০ দিন পরপর জাব পোকা দমনের জন্য অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে। ii. পোকার আক্রমণ এড়াতে ৭০-৮০ দিনের মধ্যেই আলু সংগ্রহ করা উত্তম।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
কৃষি কর্মকর্তা তাকে কী কী পরামর্শ দিয়েছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
