তুমি কি মনে করো বেকার সমস্যা দূরীকরণে বিমল বাবুর গৃহীত পদক্ষেপ অতি গুরুত্বপূর্ণ? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: বিমল বাবু তার পরিত্যক্ত পুকুর সংস্কার করে কার্প জাতীয় মাছ চাষ শুরু করেন। বেকার সমস্যা দূরীকরণে বিমল বাবুর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে গ্রাম-গঞ্জে অনেকের বাড়িতেই পুকুর আছে। কারো কারো বাড়ির আশেপাশে পরিত্যক্ত পুকুর বা ডোবা রয়েছে। এই পুকুরগুলো সংস্কার করে মাছ চাষ করা যেতে পারে। উৎপাদিত মাছ পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাতকরণের মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব। বিমল বাবুর চাষকৃত মাছগুলো ছিল কার্পজাতীয় মাছ। কার্পজাতীয় মাছ পুকুরের বিভিন্ন স্তর থেকে প্রাকৃতিকভাবে উৎপন্ন খাবার গ্রহণ করে থাকে। ফলে মাছের সম্পূরক খাদ্য খরচ কমে যায়। এছাড়াও বিমল বাবুর মতো অন্যরাও যদি পরিত্যক্ত পুকুর সংস্কার করে মাছ চাষে আগ্রহী হয়, তবে তা দেশের সামগ্রিক মৎস্য উৎপাদন বৃদ্ধি করবে। পাশাপাশি মাছ ও মৎস্য খাদ্য, মৎস্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন শিল্পক্ষেত্রের বিকাশ ঘটবে, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়, বেকার সমস্যা দূরীকরণে বিমল বাবুর গৃহীত পদক্ষেপটি যথার্থ ছিল।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
তুমি কি মনে করো বেকার সমস্যা দূরীকরণে বিমল বাবুর গৃহীত পদক্ষেপ অতি …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
