“ভালো বীজ মানেই ভালো ফসল”- তরুন চন্দ্রের উক্তিটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তরুণ চন্দ্রের মতে “ভালো বীজ মানেই ভালো ফসল।” বীজ উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম। উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। যে সকল ফসল কেবল বীজের মাধ্যমেই ফলানো যায় সে সকল ক্ষেত্রে উদ্ভিদের বংশ রক্ষার্থে ফসল বীজের বিকল্প নেই। ফসল বীজ হচ্ছে ফসল উৎপাদনের মৌলিক উপকরণ। বিশুদ্ধ ফসল বীজ রোগ, পোকামাকড় ও আগাছা বিস্তার রোধ করে। এছাড়াও বিশুদ্ধ বীজের মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদন সম্ভব। উদ্ভিদের বংশধারা টিকে থাকে বীজের মাধ্যমে। তাই ফসল উৎপাদনে বিশুদ্ধ ও ভালো বীজ ব্যবহার করা উচিৎ। উপরোক্ত আলোচনা হতে বলা যায়, “ভালো বীজ মানেই ভালো ফসল” উক্তিটি যথার্থ।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-২: কৃষি উপকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-২: কৃষি উপকরণ · সৃজনশীল
“ভালো বীজ মানেই ভালো ফসল”- তরুন চন্দ্রের উক্তিটি তোমার পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
