উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয়ে অভিযোজন পদ্ধতিগুলো কী কী হতে পারে- এ সম্পর্কে তোমার মতামত বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে- খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি। তবে এ বিষয়গুলো বেশ কিছু কৌশল বা পদ্ধতি অবলম্বন করে মোকাবিলা করা যায়। যেমন- খরা অভিযোজন, লবণাক্ততা অভিযোজন, জলাবদ্ধতা অভিযোজন। নিচে এই পদ্ধতিগুলো বর্ণনা করা হলো- i. খরা অভিযোজন পদ্ধতি: খরা অবস্থায় ফসলের অভিযোজনের সবচেয়ে সহজ উপায় হলো খরা অবস্থাকে এড়িয়ে যাওয়া। আবাদকৃত ফসলের মধ্যে কিছু জাত রয়েছে এমন যাদের জীবনকাল অল্প। তাই তারা অল্প সময়ে পরিপক্কতা লাভ করে খরা এড়াতে পারে। আবার কিছু জাত রয়েছে যারা তাদের দেহের ভেতর স্বল্প পানি সাম্যতা নিয়ে টিকে থাকতে পারে যাকে খরা সহ্যকরণ কৌশল বলে। এছাড়াও অনেক ফসল তাদের পত্ররন্ধ্র নিয়ন্ত্রণ, প্রস্বেদন হার কমানো, পাতার আকার হ্রাসকরণ ও দিক পরিবর্তনের মাধ্যমে খরা পরিহার করতে সক্ষম। ii. লবণাক্ততা অভিযোজন পদ্ধতি: লবণাক্ত এলাকার মৃত্তিকা পানিতে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত থাকায় পানির ঘনত্ব বেশি থাকে। তাই সেখানে উদ্ভিদকে বেঁচে থাকতে হলে তার কোষ রসের ঘনত্ব মৃত্তিকা পানির ঘনত্বের চেয়ে বেশি হতে হয়। কিছু প্রজাতির ফসল পাতার কোষে অতিরিক্ত আয়ন জমিয়ে রাখতে পারে যা তাদেরকে লবণাক্ততার বাধা অতিক্রম করতে সহায়তা করে। iii. জলাবদ্ধ অবস্থায় অভিযোজন পদ্ধতি: কিছু জাতের ধানগাছের পর্বমধ্যে এক ধরনের ভাজক কলা থাকে যা বন্যার পানি বাড়ার সাথে সাথে দ্রুত বিভাজিত হয়ে গাছের দৈহিক বৃদ্ধি ঘটিয়ে বন্যা মোকাবিলা করে। আবার লম্বা জাতের ধান উচ্চতার কারণে বন্যা এড়াতে পারে। সুতরাং এভাবেই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে ফসল অভিযোজন পদ্ধতি অবলম্বন করে অভিযোজিত হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয়ে অভিযোজন পদ্ধতিগুলো কী কী হতে পার…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর