উদ্দীপক অনুসারে সালাম সাহেবের সমস্যাগুলো বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে সালাম সাহেবের এলাকায় বন্যা দেখা দিয়েছিল। এজন্য তিনি তার গরুগুলো পালনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে সালাম সাহেবের সমস্যাগুলো নিম্নরূপ- বন্যার কারণে সালাম সাহেবের এলাকার অধিকাংশ পানিতে ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এজন্য বিভিন্ন রোগ-ব্যাধির প্রাদুর্ভাব, গো-খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। খাদ্যের অভাবে গবাদিপশু অপুষ্টিতে ভুগে। ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হয়ে অনেক পশু অসুস্থ হয়ে যায়। বিভিন্ন সংক্রামক রোগ ও কৃমির আক্রমণ বৃদ্ধি পায়। বন্যার পরিবেশ অস্বাস্থ্যকর হয় এবং পশুর রক্ষণাবেক্ষণে সমস্যার সৃষ্টি হয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপক অনুসারে সালাম সাহেবের সমস্যাগুলো বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর