উদ্দীপকে সুফিয়ার সমস্যা সমাধানে তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: সুফিয়ার বাড়ি উত্তরাঞ্চলে হওয়ার খরার প্রকোপ দেখা যায় যা গবাদিপশু পালনে প্রভাব ফেলে। অনাবৃদ্ধি বা বৃষ্টিপাতের স্বল্পতার কারণে ২০ দিন বা তার অধিক দিন হয়ে গেলে তা খরা হিসেবে বিবেচিত হয়। খরার ফলে গবাদিপশু পালনের সমস্যা সমাধানে সুফিয়ার করণীয় কাজগুলো হলো- i. কাঁঠাল, ইপিল ইপিল, বাবলাসহ বিভিন্ন গাছ-পাতার চাষ করতে হবে এবং করার সময় এসব গাছের পাতা পশুকে খাওয়াতে হবে। ii. খরার সময় পশুকে ভাতের ফেন, তরকারির উচ্ছিষ্ট অংশ, কুঁড়া, গমের ভুসি, ডালের ভুসি, খৈল, ঝোলাগুড় পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। iii. গবাদি পশুকে নিয়মিত সংক্রামক রোগের টিকা দিতে হবে। iv. পশুকে কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য খাওয়াতে হবে। v. খরা মৌসুম আসার পূর্বেই ঘাস দ্বারা সাইলেজ ও হে তৈরি রাখতে হবে, যা খরা মৌসুমে পশুপাখিকে খাওয়ানো যাবে। vi. গবাদিপশুকে শুষ্ক খড় না খাইয়ে ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খড় ও ইউরিয়া মোলাসেস ব্লক (UMB) খাওয়ানো যেতে পারে। vii. গবাদি পশুকে পর্যাপ্ত দানাদার খাদ্য খাওয়াতে হবে। viii. পশুকে বেশি করে পরিষ্কার পানি খাওয়াতে হবে। ix. পশুকে নিয়মিত গোসল করাতে হবে। x. পশুর শরীর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরজীবীর চিকিৎসা করাতে হবে। xi. পশুকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং প্রখর রোদে নেওয়া যাবে না। xii. গবাদিপশু অসুস্থ হলে পশু ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা করাতে হবে। তাই বলা যায়, খরা এড়িয়ে গবাদিপশু পালনে উল্লিখিত পন্থা অবলম্বন করলে সুফিয়ার সমস্যা সমাধান হবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৩ : কৃষি ও জলবায়ু (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে সুফিয়ার সমস্যা সমাধানে তোমার মতামত উপস্থাপন কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর