উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'ক' ওয়াদা রক্ষা করে না। অন্যদিকে, তার ভাই 'খ' এক পীরের কাছে গিয়ে তাকে সিজদাহ করে এবং তার কাছে সাহায্য চায়। Q. 'ক'-এর কর্মকান্ডে কী প্রকাশ পায়?
ক. কুফর
খ. নিফাক
গ. ফিতনা
ঘ. হাসাদ
উত্তর: নিফাক
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) নিফাক তথ্য : উদ্দীপকে 'ক' ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করে না। ইসলামি শরিয়ত ও হাদিসের বর্ণনা অনুযায়ী, মুনাফিকের অন্যতম প্রধান নিদর্শন বা আলামত হলো ওয়াদা ভঙ্গ করা। আর মুনাফিকের এরূপ বিশ্বাস বা কাজকে ইসলামি পরিভাষায় 'নিফাক' বলা হয়। তাই 'ক'-এর কর্মকাণ্ডে নিফাক প্রকাশ পায়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · MCQ