নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সিফাত তার বন্ধু শিতল থেকে বেশকিছু টাকা ঋণ নেয়। দিব-দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায়। কিন্তু তা ফেরত দেয় না। শিতল মানসিক শাস্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায়। একপর্যায়ে সে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে। Q. সিফাতের কর্মকাণ্ড কিসের শামিল?
ক. কুফর
খ. ফিতনা
গ. নিফাক
ঘ. হাসাদ
উত্তর: নিফাক
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) নিফাক তথ্য : উদ্দীপকে সিফাত তার বন্ধুর কাছ থেকে টাকা ধার বা ঋণ নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা ফেরত দিচ্ছে না। ইসলামি শরিয়ত অনুযায়ী, ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং কারও আমানতের খিয়ানত করা মুনাফিকের অন্যতম নিদর্শন। আর মুনাফিকের এরূপ আচরণ বা কাজকে 'নিফাক' বলা হয়। তাই সিফাতের কর্মকাণ্ডটি নিফাকের শামিল।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · MCQ