উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: 'ক' ওয়াদা রক্ষা করে না। অন্যদিকে, তার ভাই 'খ' এক পীরের কাছে গিয়ে তাকে সিজদাহ করে এবং তার কাছে সাহায্য চায়। Q. 'খ' তার কর্মকান্ডের ফলে সে- i. আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে ii. সম্পদশালী হবে iii. জাহান্নামের শাস্তি ভোগ করবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) i ও iii অপশন যাচাইকরণ : i. (সঠিক) : পীরকে সিজদাহ করা ও তাঁর কাছে সাহায্য চাওয়া শিরক; শিরকের ওপর মৃত্যুবরণ করলে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে। ii. (ভুল) : এ কাজের ফলে সম্পদশালী হওয়ার কোনো ইসলামী ভিত্তি নেই। iii. (সঠিক) : শিরকের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · MCQ