উদ্দীপকে কৃষকগণের উদ্ভূত সমস্যা সমাধানে কোন ধরনের সমবায় সংগঠন তৈরি প্রয়োজন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফসল উৎপাদনের ক্ষেত্রে সেচ, চাষ, ফসল সংগ্রহ প্রক্রিয়ার সংকট, যন্ত্রপাতি সংকটের কথা বলা হয়েছে। এ অবস্থায় কৃষি উপকরণ সমবায় গঠন করলে এ পরিস্থিতি থেকে উত্তরণ অনেকটা সম্ভব। কৃষি উপকরণ সমবায়ের কার্যক্রম হচ্ছে বীজ, সার, ঔষধ, যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহ ও ব্যবহার। উপকরণ সমবায়ের মাধ্যমে কৃষকেরা সহজেই ফসলের বীজ, সার ও ঔষধ পেয়ে থাকে। এছাড়া যেসব যন্ত্রপাতি ব্যয়বহুল কিন্তু প্রয়োজনীয় সেসব যন্ত্রপাতি উপকরণ সমবায়ের মাধ্যমে সরবরাহ করা যায়। এমনকি এই সমবায়ের মাধ্যমেই ফসলের জমিতে সেচের জন্য জলাশয় বা গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করা যায়। কৃষি উপকরণ সমবায় কৃষকের পণ্য পরিবহণে এবং কৃষি ঋণ প্রাপ্তিতে সর্বোচ্চ সহায়তা দেয়। এভাবে উপকরণ সমবায় কার্যক্রম সম্পন্ন করে থাকে। কৃষি উপকরণ সমবায়ের মাধ্যমেই উদ্দীপকের দরিদ্র কৃষকগণ প্রতিকূলতা মোকাবেলা করে সহজেই কৃষিকাজ পরিচালনা করতে পারবে। তাই বলা যায়, উদ্দীপকে কৃষকগণ উদ্ভূত সমস্যা সমাধানে কৃষি উপকরণ সমবায় সংগঠন তৈরি করা প্রয়োজন।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে কৃষকগণের উদ্ভূত সমস্যা সমাধানে কোন ধরনের সমবায় সংগঠন তৈরি …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
