হবিগঞ্জ এলাকার কৃষকগণের পদক্ষেপ কোন ধরনের সমবায় প্রক্রিয়া তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের হবিগঞ্জ এলাকার কৃষকগণের পদক্ষেপটি হলো কৃষি উৎপাদন সমবায় গঠন করা। কৃষি উৎপাদন সমবায় ব্যবস্থায় সর্বপ্রথম খেয়াল রাখা হয় উৎপাদিত পণ্য যেন উৎপাদক ও ভোক্তার জন্য স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হয়। সমবায়টি কোন কৃষি পরিবেশ অঞ্চলে অবস্থিত, কৃষি সমবায়ের অন্তর্ভুক্ত জমি শ্রেণি, মাটির গুণাগুণ, সমবায়ী পরিবারগুলোর বাজারের চাহিদা ইত্যাদি ও পরিবেশবান্ধবতা বিবেচনায় নিয়ে উৎপাদনের উপযুক্ত কৃষিপণ্য এবং উৎপাদন পদ্ধতি পরিকল্পনা করে সেই অনুযায়ী উৎপাদন করা হয়। এ ধরনের সমবায়ে কৃষি ক্ষেত্রে এবং খামারে যাতে কোনো রোগবালাইয়ের উপদ্রব না হয় এবং হলেও যাতে তা কার্যকরভাবে নিরাপদ রাখা যায় তার জন্য যথাযথ ব্যবস্থাপনার প্রস্তুতি রাখা হয়। সমবায়ের আওতাধীন জমিগুলোতে সঞ্চিত জলাধার থেকে পাম্পের সাহায্যে সেচ নালা বা পাইপের মাধ্যমে স্বল্প অপচয়ে পানি সরবরাহ করা হয়। এছাড়া কৃষিপণ্য সংরক্ষণের পূর্বে বাছাই-ছাটাই, শ্রেণি বিভাজন, প্যাকেটজাতকরণ বা যথাযথ পাত্রে স্থাপন ইত্যাদি কাজও সমবায়ের মাধ্যমে করা হয়। অতএব, উল্লিখিত আলোচনা থেকে কৃষি উৎপাদন সমবায় সম্পর্কে জানা যায়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
হবিগঞ্জ এলাকার কৃষকগণের পদক্ষেপ কোন ধরনের সমবায় প্রক্রিয়া তা বর্ণনা…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
