পুকুরে সূর্যালোকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: মাছ চাষের ক্ষেত্রে সূর্যালোকের প্রয়োজনীয়তা অধিক। যে পুকুরে সূর্যালোক বেশি পড়ে সেখানে সালোকসংশ্লেষণ ভালো হয়। ফলে সেখানে ফাইটোপ্লাংকটন বেশি উৎপাদিত হয় যা খাদ্যের যোগান দিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করে। ফাইটোপ্লাংকটন ও জলজ উদ্ভিদ সূর্যোলোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিযায় যে অক্সিজেন তৈরি করে তা পুকুরের পানিতে দ্রবীভূত হয়। পুকুরের বসবাসকারী মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী এ অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। তাই পুকুরে সালোকসংশ্লেষণ ও অক্সিজেন তৈরিতে সূর্যালোক অতি প্রয়োজনীয়।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
পুকুরে সূর্যালোকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর
