পিরপুর গ্রামের কৃষকরা কীভাবে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের পীরপুর গ্রামের কৃষকরা সমবায় পদ্ধতিতে সফল কৃষি খামার গড়ে তুলতে পারেন। গ্রামের কৃষকদের জমির পরিমাণ কম হওয়ায় সমবায় গঠনের মাধ্যমে চাষাবাদ করতে পারেন। সমবায়ের মাধ্যমে অনেক জমি একই ব্যবস্থাপনায় আনা যায়। ফলে ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলো একত্রে চাষ দিয়ে তাতে শস্যপর্যায় অবলম্বন, নিবিড় ও সমন্বিত চাষাবাদ পদ্ধতি ব্যবহার করা যায়। তাছাড়া কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে বড় আকারের জমি প্রয়োজন। দক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা অবলম্বন করলে সমবায়ের আওতায় জমির পরিমাণ পাঁচশত হেক্টর পর্যন্ত বাড়ানো যায়। সমবায়ীগণ সম্মত হয়ে কিছু জমিকে জলাধারে রূপান্তরিত করে বর্ষার পানি ধরে রাখতে পারেন, যা প্রয়োজনে সেচের পানির নিশ্চয়তা দেয়। এতে ফসল উৎপাদনে সেচজনিত সমস্যা সমাধান করা যায়। এছাড়াও সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, যান্ত্রিক উপায়ে ফসল সংগ্রহ, পরিবহণ, বিপণন ইত্যাদি ক্ষেত্রে কৃষি সমবায় উচ্চমাত্রার সক্ষমতা ও সর্বোচ্চ মুনাফা অর্জন নিশ্চিত করতে পারেন। অতএব উপরিউক্তভাবে পীরপুর গ্রামের কৃষকরা সমবায়ের উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
পিরপুর গ্রামের কৃষকরা কীভাবে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে? বর্ণনা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
