দরিদ্র কৃষকগণকে পুঁজির সহায়তা সৃষ্টির জন্য উত্তম প্রক্রিয়া কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: কৃষি কাজের জন্য মূলধন অত্যাবশ্যক। অর্থসংকটে থাকার কারণে তারা কৃষির আধুনিক সুবিধাগুলো গ্রহণ করতে পারে না। কৃষি কাজের জন্য অর্থ সংকটে থাকা গ্রামীণ কৃষকদের নিরাপদ সমাধান হচ্ছে কৃষিঋণ। কৃষিতে প্রয়োজনীয় পরিমাণ কৃষিঋণ যথাসময়ে নিরাপদে প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক এবং এক্ষেত্রে কৃষি সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেজিস্ট্রিকৃত কৃষি সমবায় হলে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। অর্থ সংকটে থাকা দরিদ্র কৃষকদেরকে পুঁজির সহায়তা সৃষ্টির জন্য উত্তম পদক্ষেপ হলো কৃষি সমবায় গঠনের মাধ্যমে ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে ঋণের ব্যবস্থা করে দেওয়া।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
দরিদ্র কৃষকগণকে পুঁজির সহায়তা সৃষ্টির জন্য উত্তম প্রক্রিয়া কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর
