কৃষি কর্মকর্তার পরামর্শে নদোনা গ্রামের কৃষকরা "আধুনিক কৃষির নাগাল পেল” –যুক্তিসহ বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে নদোনা গ্রামের কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শে আধুনিক কৃষির নাগাল পেল- উক্তিটি যৌক্তিক। নদোনা গ্রামের কৃষকরা কৃষি সমবায় গড়ে তুলেছে। কৃষিকাজ সুচারুভাবে সম্পন্ন করতে এবং কৃষি থেকে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য সমবায় পদ্ধতি অত্যন্ত কার্যকর। কৃষি সমবায়গুলো সাধারণত একালাভিত্তিক বা আঞ্চলিক হয়। আধুনিক কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তিসমূহ যেমন- শস্য পর্যায়, নিবিড় ও সমন্বিত চাষাবাদ পদ্ধতি এবং সমন্বিত বালাই দমন পদ্ধতি ব্যবহার করে ফসলের নিরাপত্তা বিধান, যান্ত্রিক উপায়ে ফসল সংগ্রহ ও সংগ্রহোত্তর পরিচর্যা, পরিবহণ, গুদামজাতকরণ এবং বিপণন সকল ক্ষেত্রেই কৃষি সমবায় উচ্চমাত্রার সক্ষমতা এনে দিতে পারে। আর এভাবে সমবায়ের মাধ্যমে নদোনা গ্রামের কৃষকরা উচ্চ মুনাফা অর্জন নিশ্চিত করতে পারে। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, কৃষি কর্মকর্তার পরামর্শে নদোনা গ্রামের কৃষকরা আধুনিক কৃষির নাগাল পেল- উক্তিটি যথার্থ হয়েছে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
কৃষি কর্মকর্তার পরামর্শে নদোনা গ্রামের কৃষকরা "আধুনিক কৃষির নাগাল প…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
