উদ্দীপকে দরিদ্র কৃষকগণকে পরিস্থিতি উত্তরণে কোন ধরনের সমবায় সংগঠন তৈরি করতে হবে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে ফসল উৎপাদনের ক্ষেত্রে সেচ, চাষ, ফসল সংগ্রহ প্রক্রিয়ার সংকট, যন্ত্রপাতি সংকটের কথা বলা হয়েছে। এ অবস্থায় কৃষি উপকরণ সমবায় গঠন করলে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। কৃষি উপকরণ সমবায়ের কার্যক্রম হচ্ছে বীজ, সার, ঔষধ, যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহ ও ব্যবহার। উপকরণ সমবায়ের মাধ্যমে কৃষকেরা সহজেই ফসলের বীজ, সার ও ঔষধ পেয়ে থাকে। এছাড়া যেসব যন্ত্রপাতি ব্যয়বহুল কিন্তু প্রয়োজনীয় সেসব যন্ত্রপাতি উপকরণ সমবায়ের মাধ্যমে সরবরাহ করা যায়। এমনকি এই সমবায়ের মাধ্যমেই ফসলের জমিতে সেচের জন্য জলাশয় বা গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করা যায়। কৃষি উপকরণ সমবায় কৃষকের পণ্য পরিবহনে এবং কৃষি ঋণ প্রাপ্তিতে সর্বোচ্চ সহায়তা দেয়। এভাবে উপকরণ সমবায় কার্যক্রম সম্পন্ন করে থাকে। কৃষি উপকরণ সমবায়ের মাধ্যমেই উদ্দীপকের দরিদ্র কৃষকগণ প্রতিকূলতা মোকাবেলা করে সহজেই কৃষিকাজ পরিচালনা করতে পারবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে দরিদ্র কৃষকগণকে পরিস্থিতি উত্তরণে কোন ধরনের সমবায় সংগঠন তৈ…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
