"যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন।”- ব্যাখ্যা কর।
উত্তর: 'যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন'- এ কথাটির মাধ্যমে একশ্রেণির মুনাফিকের বৈশিষ্ট্যকে নির্দেশ করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। এদের মধ্যে একটি শ্রেণি হলো যারা ঠিকমতো সালাত আদায় করে না; বরং তারা সালাত সম্পর্কে উদাসীন। তারা শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না। অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
"যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন।”- ব্যাখ্যা কর।
উত্তর