আরিফ সাহেবের পঠিত সূরাসমূহ কোন ধরনের সূরা তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: আরিফ সাহেবের পঠিত সূরাসমূহ মাক্কি সূরার অন্তর্গত। মহাগ্রন্থ আল-কুরআনে ১৪৪টি সূরা রয়েছে। অবতরণের সময় বিবেচনায় কুরআন মাজিদের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত। যথা- মাক্কি ও মাদানি। মাক্কি সূরাসমূহে তাওহিদ, রিসালাত, আখিরাত, জান্নাত-জাহান্নাম, শিরক-কুফরের পরিচয়, পূর্ববর্তী নবি-রাসুলগণের কাহিনি ইত্যাদি বিষয়ের বর্ণনা রয়েছে। উদ্দীপকের আরিফ সাহেব মাক্কি সূরার অন্তর্গত সূরা পাঠ করেছেন। উদ্দীপকের আরিফ সাহেব কুরআন মাজিদের শেষের দিকের ছোট ছোট সূরাসমূহ পড়ে তার বন্ধু মিসবাহ সাহেবকে বললেন যে, আমার পঠিত সূরাসমূহের মধ্যে মানবজীবনের বিভিন্ন সমস্যা ও সমাধান সংক্রান্ত তেমন কিছু পাইনি। যা মাক্কি সূরার বৈশিষ্ট্যকে চিহ্নিত করে। আল-কুরআনে মাক্কি সূরার সংখ্যা মোট ৮৬টি। এ সূরাগুলোতে ছোট পরিসরে তাওহিদ, রিসালাত, কিয়ামত, জান্নাত-জাহান্নাম, শিরক-কুফর প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে। এ সূরাগুলো সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলোও তুলনামূলকভাবে ছোট। এ ধরনের সূরাগুলো বেশিরভাগ কুরআন মাজিদের শেষের দিকের সূরা। সুতরাং বোঝ যায়, আরিফ সাহেব কুরআন মাজিদের মাক্কি সূরাসমূহ তিরাওয়াত করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
আরিফ সাহেবের পঠিত সূরাসমূহ কোন ধরনের সূরা তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর