প্রথম গবেষক মহানবি (স.)-এর যে বাণীটির প্রতি ইঙ্গিত করেছে তা উল্লেখপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: প্রথম গবেষক মহানবি (সা.) এর বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটির প্রতি ইঙ্গিত করেছে। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। একদল অসাধু কাঠ ব্যবসায়ীর হাতে এ বন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্বের শ্রেষ্ঠ প্রাণী রয়েল বেঙ্গল টাইগারসহ বহু বন্য প্রাণী বিলুপ্তির পথে। এছাড়াও কলকারখানার বিষাক্ত বর্জ্য ও পলিথিন বনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশবাদীরা এখন সুন্দরবন রক্ষার জন্য সচেতন হয়ে উঠেছেন। এই দৃশ্য পর্যবেক্ষণ করে বাংলাদেশের এক প্রখ্যাত গবেষক মন্তব্য করেন, গাছপালা রোপন ও পরিচর্যার ব্যাপারে মহানবী (সা.) এর বাণী অবশ্যই শিরোধার্য। মূলত প্রথম গবেষক মহানবি (সা.)-এর হাদিসের উপর আমল করেছেন। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ফলে তিনি নিজের অজান্তেই অনেক সাওয়াব লাভ করবেন। যেমন মহানবি (সা.) বলেন- مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং প্রথম গবেষক এর মন্তব্য যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
প্রথম গবেষক মহানবি (স.)-এর যে বাণীটির প্রতি ইঙ্গিত করেছে তা উল্লেখপ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর