শেয়ারFacebookWhatsApp

মিসেস সুলতানার কর্মকাণ্ডে তোমার পাঠ্যবইয়ের কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে সুলতানার কর্মকাণ্ডে আমার পাঠ্যবইয়ের সূরা আল-মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে। মিসেস সুলতানা নিজ সংসারের ব্যাপারে খুবই যত্নশীল। কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির কোনো দ্রব্য সাহায্য চাইলে তিনি সহযোগিতা করেন। উদ্দীপকের এ ঘটনার সাথে সুরা আল-মাউনের শেষোক্ত কতিপয় আয়াতের শিক্ষার প্রতিফলন দেখতে পাই। সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। মুনাফিকরা সাধারণত কোনো কাজ, বিশেষত সালাতের প্রতি উদাসীন এবং তারা গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো কোনো জিনিস অন্যকে দেয় না। পক্ষান্তরে, মিসেস সুলতানার মাঝে উদাসীনতা লক্ষ করা যায় না। তাছাড়া তিনি কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির কোনো দ্রব্য সাহায্য চাইলে সহযোগিতা করেন। মিসেস সুলতানার এসব কাজ বা বৈশিষ্ট্য সূরা আল-মাউনের শিক্ষার আংশিক প্রতিফলন। পরিশেষে তাই বলা যায়, হেদায়েত সাহেবের স্ত্রী মিসেস সুলতানার আচরণে পবিত্র কুরআনের সূরা আল-মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

মিসেস সুলতানার কর্মকাণ্ডে তোমার পাঠ্যবইয়ের কোন সূরার শিক্ষা প্রতিফল…

উদ্দীপক

জনাব হেদায়েত সাহেব একজন শিল্পপতি। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করেন। ইয়াতিম-অসহায় লোকদেরকে পেলে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেন। কখনো তাদের সাথে ধমকের সুরে কথা বলেন না। তারই স্ত্রী মিসেস সুলতানা নিজ সংসারের ব্যাপারে খুবই যত্নশীল। কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির প্রয়োজনীয় কোনো দ্রব্য সাহায্য চাইলে তিনি সহযোগিতা করেন।

Chittagong · 2024

উত্তর

মহানবি (সা.)-এর পবিত্র মুখনিঃসৃত বাণীকে কাওলি বা বাণীসূচক হাদিস বলে।

উত্তর

কুরআন তিলাওয়াত উত্তম ইবাদত। রাসুলুল্লাহ (স.) এ প্রসঙ্গে বলেন, "আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত।” (বায়হাকি) কুরআন তিলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে। এর মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। মানুষ নৈতিক ও মানবিক গুণাবলিতে উদ্ভাসিত হয়। প্রকৃতপক্ষে, যথাযথভাবে কুরআন তিলাওয়াত করার দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শিল্পপতির আচরণে পবিত্র কুরআনের 'সূরা আল-মাউন' এর শিক্ষা ফুটে উঠেছে। মহান আল্লাহ সূরা আল-মাউনে কাফির-মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দিয়েছেন। এখান থেকে আমরা ঐ বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে বিপরীত বৈশিষ্ট্য ধারণের শিক্ষা পাই। এসব শিক্ষার একটি অর্থাৎ নিঃস্ব-দুস্থদের সাহায্য করার বিষয়টি শিল্পপতির আচরণে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে জনাব হেদায়েত সাহেব ইয়াতিম-অসহায় লোকদের পেলে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। সাধ্যমতো তাদের সহযোগিতা করেন। কখনো তাদের সাথে ধমকের সুরে কথা বলেন না। মহান আল্লাহ সূরা মাউনে পরোক্ষভাবে এ ধরনের কাজ করার জন্যই মানুষকে উৎসাহিত করেছেন। ইয়াতিম, দুঃস্থ, অসহায়দের তাড়িয়ে দেওয়া নয়; বরং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। যথাসম্ভব তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। এছাড়া সূরা আল-মাউন থেকে আমরা আরও শিক্ষা পাই যে ইয়াতিম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী সবাইকে উৎসাহ দিতে হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের হেদায়েত সাহেব এর সূরা আল-মাউনের শিক্ষা অনুযায়ী যথার্থ আচরণ ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে সুলতানার কর্মকাণ্ডে আমার পাঠ্যবইয়ের সূরা আল-মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে। মিসেস সুলতানা নিজ সংসারের ব্যাপারে খুবই যত্নশীল। কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির কোনো দ্রব্য সাহায্য চাইলে তিনি সহযোগিতা করেন। উদ্দীপকের এ ঘটনার সাথে সুরা আল-মাউনের শেষোক্ত কতিপয় আয়াতের শিক্ষার প্রতিফলন দেখতে পাই। সূরা আল-মাউনে কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। মুনাফিকরা সাধারণত কোনো কাজ, বিশেষত সালাতের প্রতি উদাসীন এবং তারা গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো কোনো জিনিস অন্যকে দেয় না। পক্ষান্তরে, মিসেস সুলতানার মাঝে উদাসীনতা লক্ষ করা যায় না। তাছাড়া তিনি কোনো প্রতিবেশী মহিলা গৃহস্থালির কোনো দ্রব্য সাহায্য চাইলে সহযোগিতা করেন। মিসেস সুলতানার এসব কাজ বা বৈশিষ্ট্য সূরা আল-মাউনের শিক্ষার আংশিক প্রতিফলন। পরিশেষে তাই বলা যায়, হেদায়েত সাহেবের স্ত্রী মিসেস সুলতানার আচরণে পবিত্র কুরআনের সূরা আল-মাউনের শিক্ষা প্রতিফলিত হয়েছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।