সাদিক সাহেবের উপদেশটি পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট সূরার আলোকে মূল্যায়ন কর।
উত্তর: সাদিক সাহেব কর্তৃক তার ছেলেকে দেওয়া উপদেশটি পাঠ্যবইয়ের সূরা আদ-দুহার আলোকে যথার্থ। সূরা আদ-দুহা আল-কুরআনের ৯৩ম সূরা। এ সূরায় আল্লাহ তায়ালা মহানবি (সা.)-কে প্রদত্ত নানা নিয়ামতের কথা বর্ণনা করেন। আবার এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করারও নির্দেশ দেন। উদ্দীপকেও এ সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের সাদিক সাহেব তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, “বাবা, তোমাকে আল্লাহ নিঃস্ব থেকে সচ্ছল করেছেন। তাই তুমি অনাথ ও গরিবদের প্রতি লক্ষ রাখবে এবং কেউ সাহায্য চাইতে আসলে তাকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দেবে না।" সাদিক সাহেবের দেওয়া উপদেশটি সূরা আদ-দুহার আলোকে যথার্থ। কেননা সূরা আদ-দুহা থেকেই আমরা এ শিক্ষা পেয়ে থাকি। এখানে বলা হয়েছে, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বিপদাপদ থেকে রক্ষা করেন, তাদের কল্যাণময় জীবন দান করেন। এছাড়াও বহু নিয়ামত দান করেন। তাই নিয়ামতের কৃতজ্ঞতাস্বরূপ ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব, দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করা। অভাবী, সাহায্যপ্রার্থী ইয়াতিমদের প্রতি কঠোর না হওয়া, তাদের গালমন্দ কিংবা মারধর না করা এবং তাদের ধমক না দেওয়া; বরং তাদের সাথে সদাচরণ করা। পরিশেষে বলা যায়, সূরা আদ-দুহার শিক্ষার আলোকে সাদিক সাহেব তার ছেলেকে সঠিক উপদেশ দিয়েছেন। আর আমাদের প্রত্যেকেরই উচিত সূরা আদ-দুহার শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সাদিক সাহেবের উপদেশটি পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট সূরার আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর