শেয়ারFacebookWhatsApp

জনাব 'ম' এর আচরণে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'ম'-এর আচরণে পাঠ্যবইয়ে উল্লিখিত নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে। নিয়ত সম্পর্কিত হাদিসটি হলো- “প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।” (বুখারি) উক্ত হাদিসের কয়েকটি শিক্ষা রয়েছে। যেমন- ১. কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। ২. নিয়তের ওপরেই কাজের সফলতা নির্ভর করে।' অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে। আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সাওয়াব লাভ করবে না। ৩. আল্লাহ তায়ালা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। তাই সকল কাজ করতে হবে আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য। উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব 'ম' নির্বাচনে প্রার্থী হতে চান। তাই তিনি জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে এলাকায় মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে, গরিব-দুঃখীদের সাহায্য করা এবং বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। তার এরূপ কাজ নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষার লঙ্ঘন হয়েছে। কারণ তিনি এই কাজগুলো আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য করেননি। বরং নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে করেছেন। তাই বলা যায়, জনাব 'ম'-এর আচরণটি হাদিসের আলোকে অন্যায়'।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

জনাব 'ম' এর আচরণে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব 'ম' আগামী নির্বাচনে প্রার্থী হতে চান। তাই তিনি জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তার এলাকায় মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করা, গরিব-দুঃখীদের সাহায্য করা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। অন্যদিকে, জনাব 'ন' আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাস্তার দুই পাশে কিছু ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন। তার কার্যক্রম দেখে ইমাম সাহেব বলেন, "এই কাজে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে।”

Barisal · 2024

উত্তর

যে হাদিসের সনদ রাসুলুল্লাহ (সা.) পর্যন্ত পৌছেছে তাকে মারফু হাদিস বলা হয়।

উত্তর

কুরআন তিলাওয়াত উত্তম ইবাদত। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (স.) বলেন, "আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত।” (বায়হাকি) কুরআন হলো নূর বা জ্যোতি। এটি তিলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে। এর মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। মানুষ নৈতিক ও মানবিক গুণাবলিতে উদ্ভাসিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ম'-এর আচরণে পাঠ্যবইয়ে উল্লিখিত নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে। নিয়ত সম্পর্কিত হাদিসটি হলো- “প্রকৃতপক্ষে সকল কাজ (এর ফলাফল) নিয়তের ওপর নির্ভরশীল।” (বুখারি) উক্ত হাদিসের কয়েকটি শিক্ষা রয়েছে। যেমন- ১. কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। ২. নিয়তের ওপরেই কাজের সফলতা নির্ভর করে।' অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে। আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সাওয়াব লাভ করবে না। ৩. আল্লাহ তায়ালা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। তাই সকল কাজ করতে হবে আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য। উদ্দীপকে লক্ষ করা যায়, জনাব 'ম' নির্বাচনে প্রার্থী হতে চান। তাই তিনি জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে এলাকায় মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে, গরিব-দুঃখীদের সাহায্য করা এবং বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। তার এরূপ কাজ নিয়ত সম্পর্কিত হাদিসের শিক্ষার লঙ্ঘন হয়েছে। কারণ তিনি এই কাজগুলো আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলের সন্তুষ্টির জন্য করেননি। বরং নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্যে করেছেন। তাই বলা যায়, জনাব 'ম'-এর আচরণটি হাদিসের আলোকে অন্যায়'।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ। উক্ত মন্তব্য সংশ্লিষ্ট হাদিসটি হলো- মহানবি (স.) বলেন, “কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের প্রয়োজন পূরণ করে। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই। বরং এটি অনেক নেকির কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশুপাখি, জীবজন্তু, কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভ করে। নিজের অজান্তে অনেক সাওয়াবের অধিকারী হয়ে যায়। উদ্দীপকে ইমাম সাহেব জনাব 'ন'-এর কার্যক্রম সম্পর্কে যে মন্তব্যটি করেন অর্থাৎ “এই কাজ দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে।” ইমাম সাহেবের মন্তব্যটি বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের আলোকে যথার্থ হয়েছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।