পবিত্র কুরআনে মানবজীবনের সকল সমস্যার সমাধান রয়েছে- এটা মিসবাহ সাহেবের ইঙ্গিতকৃত সূরাসমূহের আলোকে পর্যালোচনা কর।
উত্তর: 'পবিত্র কুরআনে মানবজীবনের সকল সমস্যার সমাধান রয়েছে'-মিসবাহ সাহেবের এ বক্তব্যে পবিত্র কুরআনের মাদানি সূরাসমূহের প্রতি ইঙ্গিত রয়েছে। কুরআন মাজিদে ১১৪টি সূরা আছে। অবতরণের সময় বিবেচনায় কুরআন মাজিদের সূরাসমূহ ২ ভাগে বিভক্ত। যথা- মাক্কি সূরা ও মাদানি সূরা। মদিনাতে যেসব সূরা নাজিল হয় তাকে মাদানি সূরা বলা হয়। আল্লাহ তায়ালা মাদানি সূরাসমূহে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক বিষয়সমূহের নীতিমালা, ইবাদতের রীতিনীতি, শরিয়তের বিধি-বিধান, ভিত্তি ও কাঠামো আল-কুরআনের ওপরই প্রতিষ্ঠিত। মানবজীবনের সকল সমস্যার সুস্পষ্ট সমাধান ও মূলনীতি পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। মানবজীবনের বিভিন্ন সমস্যা ও সমাধান সংক্রান্ত বিষয় জানতে হলে দ্বিতীয় ভাগের সূরাসমূহ বা মাদানি সূরাসমূহ পড়তে হবে। উদ্দীপকে মিসবাহ সাহেবও এদিকে ইঙ্গিত করেছেন। উদ্দীপকে মিসবাহ সাহেবের বন্ধু তাকে বললেন যে, সে তার পঠিত সূরাসমূহের মধ্যে মানবজীবনের বিভিন্ন সমস্যা ও সমাধান সংক্রান্ত তেমন কিছু পাইনি। তখন মিসবাহ সাহেব বললেন যে, কুরআন মাজিদের সূরাসমূহ দুইভাবে বিভক্ত। মানবজীবনের বিভিন্ন সমস্যা ও সমাধান সংক্রান্ত বিষয় জানতে হলে আপনাকে দ্বিতীয় ভাগের সূরাসমূহ পড়তে হবে। মিসবাহ সাহেব তার বন্ধুকে দুনিয়াবি সকল সমস্যার সমাধানের জন্য দ্বিতীয় ভাগের সূরাসমূহ বা মাদানি সূরাসমূহ পড়তে বলেছেন। মাদানি সূরায় মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি কর্মকাণ্ডের নীতিমালা ও বিধান বর্ণিত হয়েছে। এতে শরিয়তের বিধি-বিধান, ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা ও সংস্কৃতি নীতিমালা বর্ণিত হয়েছে। পাশাপাশি পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা-বাণিজ্যসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। বিচার-ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদিও আলোচিত হয়েছে। পরিশেষে বলা যায়, পবিত্র কুরআন মানবজাতির সকল সমস্যার সমাধান সংক্রান্ত গ্রন্থ। মানবজীবনের বিভিন্ন সমস্যা ও সমাধান সংক্রান্ত বিষয় জানতে হলে আমাদেরকে কুরআনের দ্বিতীয় ভাগের সূরাসমূহ বা মাদানি সূরাসমূহ পড়তে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
পবিত্র কুরআনে মানবজীবনের সকল সমস্যার সমাধান রয়েছে- এটা মিসবাহ সাহেব…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর