রাফসান-এর জীবনে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রাফসানের জীবনে পবিত্র কুরআনের ৯৪তম সূরা আল ইনশিরাহ-এর শিক্ষার প্রতিফলন ঘটেছে। সূরা আল-ইনশিরাহ এর শিক্ষাগুলো হলো- ১. যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করে, আল্লাহ তায়ালা তার অন্তরকে খুলে দেন। তাকে সৎ পথ প্রদর্শন করেন। ২. আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট যাতনা দূর করেন। ৩. মানুষের মান-সম্মান, খ্যাতি-মর্যাদা সবকিছুই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান-মর্যাদা দান করেন। ৪. মানব জীবনে সুখ-দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ-কষ্টে হতাশ হওয়া যাবে না। বরং ধৈর্যসহকারে মোকাবিলা করতে হবে। ৫. জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অতএব এ সময়কে কাজে লাগাতে হবে। দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। ৬. পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহর ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তায়ালার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দার বৈশিষ্ট্য। উদ্দীপকে আমরা দেখতে পাই, মেধাবী শিক্ষার্থী রাফসান 'নানা জায়গায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে সততা ও ধৈর্যের সাথে ব্যবসা শুরু করে সফল হয়। তার এরূপ সততা ও ধৈর্যধারণ করে চেষ্টা চালিয়ে যাওয়া সূরা ইনশিরাহ-এর শিক্ষা। সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করলে আল্লাহ তায়ালা তাকে সৎ পথ প্রদর্শন করেন এবং দুঃখ-কষ্টে হতাশ না হয়ে ধৈর্যসহকারে তা মোকাবিলা করতে হবে। তাই বলা যায়, রাফসানের জীবনে সূরা আল-ইনশিরাহ-এর শিক্ষার প্রতিফলন ঘটেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
রাফসান-এর জীবনে কোন সূরার শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর