ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ইমাম সাহেব শাকিলকে বোঝানোর জন্য সূরা আল-হাশরের ৮নং আয়াতটি বুঝিয়ে বলেছেন। ইউটিউবের বক্তার বক্তব্যের প্রেক্ষাপটে এ বিষয়টি অত্যন্ত যৌক্তিক আলোচনা হিসেবে স্বীকৃত। কারণ এখানে হাদিসের গুরুত্ব ফুটে উঠেছে। ইসলামি শরিয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরিয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহি। রাসুলুল্লাহ (সা.)-এর বাণী ও কাজের অনুসরণ করা আবশ্যক। রাসুলুল্লাহ (সা.)-এর আনুগত্য করলে প্রকারান্তে আল্লাহ তায়ালারই আনুগত্য করা হয়। আল্লাহ তায়ালা এতে সন্তুষ্ট হন। ইমাম সাহেবের আলোচ্য আয়াতটি হলো “রাসুল তোমাদের যা প্রদান করেন তা তোমরা গ্রহণ করো। আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো।” এ আয়াতে হাদিস তথা রাসুল (সা.)-এর আদেশ-নিষেধ মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) কুরআনের বিধি-বিধানসমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেকে ক্ষেত্রে নিজ আমল করার দ্বারা এসব বিধান হাতে-কলমে শিক্ষা দিতেন। রাসুলুল্লাহ (সা.)-এর এসব বাণী ও কর্মই হাদিস। সুতরাং কুরআনের বিধি-বিধান সুস্পষ্টরূপে অনুসরণের জন্য হাদিস অত্যন্ত প্রয়োজনীয়। নিম্নের উদাহণের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারি। যেমন- কুরআন মাজিদে সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে, কোন সময়, কত রাকআত সালাত আদায় করতে হবে তার বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়নি। ঠিক তেমনিভাবে কুরআনে যাকাত প্রদানেরও হুকুম দেওয়া হয়েছে। কিন্তু কে যাকাত দেবে, কাকে দেবে, কত পরিমাণ দেবে, এর কোনো নিয়ম সবিস্তারে বর্ণনা করা হয়নি। রাসুলুল্লাহ (সা.) হাদিসের দ্বারা আমাদের এসব নিয়ম-কানুন সূক্ষ্মতিসূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। ফলে আমরা যথাযথভাবে এগুলো আদায় করতে পারছি। এ আয়াতে হাদিসের তথা রাসূল (সা.)-এর আদেশ-নিষেধ মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মহানবি হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটোকে আকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাব (আল-কুরআন) এবং অপরটি হলো তার রাসুলের সুন্নত। (মুয়াত্তা) তাই আমাদেরকে কুরআনের পাশাপাশি হাদিস অনুসরণ করাও অত্যাবশ্যক। ইমাম সাহেব শাকিলকে এ বিষয় বোঝানোর কারণে তার বক্তব্য যুক্তিযুক্ত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বিশ্লে…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর