'কিয়াস শরিয়তের সর্ব নিম্নস্তর'- ব্যাখ্যা কর।
উত্তর: কিয়াস ইসলামি শরিয়তের একটি বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস হলেও শরিয়তে এর স্থান সর্বনিম্নে। কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। তবে নিজের খেয়াল খুশি মতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়। যেসব বিষয়ের সমাধান কুরআন, হাদিস ও ইজমায় পাওয়া যায় সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। অর্থাৎ শরিয়তে বিষয়সমূহের সঠিক ধারাবাহিকতা অনুযায়ী কিয়াসের স্থান সবার পরে। এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে কিয়াস করতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
'কিয়াস শরিয়তের সর্ব নিম্নস্তর'- ব্যাখ্যা কর।
উত্তর