শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক' এর বর্ণনায় পবিত্র আল কুরআনের কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'ক' এর বর্ণনায় পবিত্র আল কুরআনের সূরা আত-তীনের শিক্ষা ফুটে উঠেছে। সূরা আত-তীনে মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এ সূরা থেকে আমরা জানতে পারি, মানুষ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। মানুষকে পৃথিবীর সকল কিছুর উপরে স্থান দেওয়া হয়েছে। আর এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে মানুষকে অবশ্যই সৎকর্মশীল হতে হবে, যা জনাব 'ক'-এর বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকে মানব জাতিকে সৃষ্টি জগতের সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করার কথা বলা হয়েছে। সাথে সাথে বলা হয়েছে মানুষের সম্মান ও মর্যাদা ইমান আনা ও সৎকর্মের উপর নির্ভরশীল। এ সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।' তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎকাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন। তাকে শাস্তি প্রদান করেন। তখন সেই সৃষ্টির নিম্নতম স্তরে নেমে যায়। আল্লাহ তায়ালা তাই পঞ্চম আয়াতে বলেন, 'এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে।' সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ক'-এর বর্ণনায় পবিত্র আল কুরআনের সূরা আত তীনের শিক্ষা ফুটে উঠেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

জনাব 'ক' এর বর্ণনায় পবিত্র আল কুরআনের কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে? …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব 'ক' বলেন- আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি জগতের সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। তাই তার সম্মান ও মর্যাদা ঈমান আনা এবং সৎকর্মের উপর নির্ভরশীল। দৃশ্যকল্প-২: জনাব 'খ' সালাত আদায়ের ব্যাপারে উদাসীন। তিনি এতিমদের প্রতি রূঢ় আচরণ করেন। এমনকি কোনো ভিক্ষুক বা মিসকিন কোনো কিছু চাইলে তিনি তাদেরকে ফিরিয়ে দেন।

Comilla · 2023

উত্তর

ইসলামি কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়।

উত্তর

বিভিন্ন সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবি (সা.)-এর প্রতি কুরআন নাজিল হয়। এভাবে মহানবি (সা.)-এর জীবদ্দশায় মোট ২৩ বছরে সম্পূর্ণ কুরআন নাজিল হয়। এটি একসাথে নাজিল হয়নি। বরং অল্প অল্প করে প্রয়োজনানুসারে নাজিল হতো। কখনো ৫ আয়াত, কখনো ১০ আয়াত, কখনো আয়াতের অংশবিশেষ, আবার কখনো একটি পূর্ণাঙ্গ সূরা একসাথে নাজিল হতো। আল্লাহ তায়ালা এ প্রসঙ্গে বলেন- وَقُرْآنًا فَرَقْنَهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَهُ تَنْزِيلًا. অর্থ : "আর আমি খণ্ড-খণ্ডভাবে কুরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ করতে পারেন আর আমি তা ক্রমশ নাজিল করেছি।” (সূরা বনি ইসরাইল, আয়াত: ১০৬)

উত্তর

জনাব 'ক' এর বর্ণনায় পবিত্র আল কুরআনের সূরা আত-তীনের শিক্ষা ফুটে উঠেছে। সূরা আত-তীনে মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এ সূরা থেকে আমরা জানতে পারি, মানুষ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। মানুষকে পৃথিবীর সকল কিছুর উপরে স্থান দেওয়া হয়েছে। আর এ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে মানুষকে অবশ্যই সৎকর্মশীল হতে হবে, যা জনাব 'ক'-এর বক্তব্যেও ফুটে ওঠে। উদ্দীপকে মানব জাতিকে সৃষ্টি জগতের সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করার কথা বলা হয়েছে। সাথে সাথে বলা হয়েছে মানুষের সম্মান ও মর্যাদা ইমান আনা ও সৎকর্মের উপর নির্ভরশীল। এ সূরার প্রথম তিনটি আয়াতে আল্লাহ তায়ালা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।' তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎকাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত-অপমানিত করেন। তাকে শাস্তি প্রদান করেন। তখন সেই সৃষ্টির নিম্নতম স্তরে নেমে যায়। আল্লাহ তায়ালা তাই পঞ্চম আয়াতে বলেন, 'এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে।' সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ক'-এর বর্ণনায় পবিত্র আল কুরআনের সূরা আত তীনের শিক্ষা ফুটে উঠেছে।

উত্তর

জনাব 'খ'-এর আচরণ ও স্বভাবে সূরা আল মাউন এর শিক্ষার অভাব রয়েছে। সূরা আল মাউন আল কুরআনের ১০৭তম সূরা। এ সূরায় সালাতের প্রতি উদাসীন না হওয়া, ইয়াতিম ও মিসকিনদের সাহায্য-সহযোগিতা করা, গৃহস্থালির উপকরণ অন্যদের দান করা প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু জনাব 'খ'-এর মধ্যে এ শিক্ষার প্রতিফলন লক্ষ করা যায় না। উদ্দীপকে দেখা যায়, জনাব 'খ' সালাত আদায়ের ব্যাপারে উদাসীন। তিনি ইয়াতিমদের প্রতি রূঢ় আচরণ করেন। এমনকি কোন ভিক্ষুক বা মিসকিন কোনোকিছু চাইলে তিনি তাদেরকে ফিরিয়ে দেন। যাতে সূরা আল মাউন এর শিক্ষার অভাব পরিলক্ষিত হয়। আল-কুরআনের ১০৭তম সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ; ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতীম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে; কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস। সুতরাং জনাব 'খ'-এর আচরণ ও স্বভাবে সূরা আল মাউন এর শিক্ষার অভাব রয়েছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।