আবিদের উপলব্ধির যথার্থতা সংশ্লিষ্ট সূরার আলোকে নিরূপণ করো।
উত্তর: আবিদের উপলব্ধি সূরা আল মাউন এর অন্তর্ভুক্ত। আল-কুরআনের ১০৭তম সূরা আল-মাউনে আল্লাহ তায়ালা যে বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, তা হলো- বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ; ইয়াতীম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভম্ব সাহায্য-সহযোগিতা করতে হবে। ইয়াতীম, নিঃস্বদের সাহায্য-সহযোগিতার জন্য পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে; কোনোক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বরং বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহাধ্বংস; উদ্দীপকে আবিদ একটি সূরা থেকে উপলব্ধি করতে পেরেছে পিতৃহারাদের প্রতি সদাচরণ করা আল্লাহর নির্দেশ। তাই তিনি তার মৃত বড় ভাইয়ের সন্তানদের যথেষ্ট সহায়তা করেন। এমনকি প্রয়োজনীয় ছোটখানো বিষয়াদির প্রতিও খেয়াল রাখেন। যা সূরা মাউন এর আলোকে যথার্থ। সুতরাং আবিদ এর উপলব্ধী নিঃসন্দেহে যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
আবিদের উপলব্ধির যথার্থতা সংশ্লিষ্ট সূরার আলোকে নিরূপণ করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর