সাদিক সাহেব কোন প্রকারের সূরা তিলাওয়াত করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: সাদিক সাহেব আল-কুরআনের মাদানি সূরা তিলাওয়াত করেছেন। পবিত্রকুরআন সর্বমোট ৩০টি খণ্ডে বিভক্ত। এতে রয়েছে ১১৪টি সূরা। অবতরণের দিক থেকে এর সূরাসমূহ ২ ভাগে বিভক্ত। যথা মক্কি সূরা ও মাদানি সূরা। মদিনাতে যেসব সূরা নাজিল হয় তাকে মাদানি সূরা বলা হয়। মাদানি সূরাতে আল্লাহ তায়ালা ইবাদতের রীতিনীতি, সালাত, যাকাত, হজ, সাওম, শরিয়তের বিধি-বিধান, ফরজ, ওয়াজিব ইত্যাদি সৃস্পষ্টভাবে বর্ণনা করেছেন। যা সাদিক সাহেবের তিলাওয়াতকৃত সূরাসমূহের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সাদিক সাহেব সকালে উঠে এমন কিছু সূরা তিলাওয়াত করেন যেখানে সালাত, যাকাত ও হজ এর নানা বিধি-বিধান আলোচনা করা হয়েছে। এখানে মূলত মাদানি সূরা সম্পর্কে বলা হয়েছে। কেননা এসকল সূরায় ইবাদতের রীতিনীতি, সালাত, যাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে। শরিয়তের বিধি-বিধান, ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির বিষয় সুস্পষ্ট বর্ণনা রয়েছে। তাছাড়া এ সূরায় নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথাও উল্লেখ আছে। ব্যক্তিগত, পারিবারিক, জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। পাশাপাশি পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা-বাণিজ্যসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। বিচার-ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ও আলোচিত হয়েছে। তাই বলা যায়, সাদিক সাহেব যে প্রকার সূরা তিলাওয়াত করেছেন তা হলো মাদানি সূরা।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সাদিক সাহেব কোন প্রকারের সূরা তিলাওয়াত করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর