শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ ইমাম সাহেবের উক্তিটিতে শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১-এ ইমাম সাহেবের উক্তিটিতে শরিয়তের তৃতীয় উৎস ইজমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইজমা মহানবি (স.)-এর পরবর্তী যেকোনো যুগে হতে পারে। সাহাবিগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগেই ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমা কুরআন-সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। কুরআন-সুন্নাহর মূলনীতি বিরোধী কিংবা কোনো অন্যায় ও পাপ কাজে ইজমা হয় না। ইজমা আল্লাহ তায়ালা প্রদত্ত মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা ও নিয়ামত। দৃশ্যকল্প-১-এ নাফিস সাহেব নামাযরত অবস্থায় হঠাৎ মোবাইল ফোন বেজে উঠলে তিনি নামায নষ্ট হবে মনে করে মোবাইল ফোন বন্ধ করেননি। নামায শেষে ইমাম সাহেব বললেন, কিবলা ঠিক রেখে চুপিসারে মোবাইল ফোন বন্ধ করার ব্যাপারে বর্তমানে বিজ্ঞ আলেমগণ একমত হয়েছেন। এরূপ বর্তমান সময়ে উদ্ভূত কোনো সমস্যার সমাধানে বিজ্ঞ আলেমগণের ঐকমত্য পোষণ করাকেই ইজমা বলে। তাই বলা যায়, ইমাম সাহেব ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার প্রতি ইঙ্গিত করেছেন।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ ইমাম সাহেবের উক্তিটিতে শরিয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত…

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : নাফিস সাহেব ভুলে মোবাইল ফোন বন্ধ না করে নামাযের জামাআতে শরিক হলেন। হঠাৎ মোবাইল ফোন বেজে উঠলে তিনি নামায নষ্ট হবে মনে করে মোবাইল ফোন বন্ধ করেননি। নামায শেষে ইমাম সাহেব বললেন, "কিবলা ঠিক রেখে চুপিসারে মোবাইল ফোন বন্ধ করে দিবেন। বর্তমানে বিজ্ঞ আলেমগণ এ ব্যাপারে একমত হয়েছেন।” দৃশ্যকল্প-২ : উপজেলা পরিষদে জনপ্রতিনিধির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন সমস্যা তিনি বিবেকবুদ্ধি প্রয়োগ করে সমাধান দেন। তিনি বলেন, “মানবজীবন পরিবর্তনশীল। উদ্ভূত পরিস্থিতিতে অতীতের সিদ্ধান্তের আলোকে নতুন সমস্যার সমাধান দেওয়া বিধিসম্মত।”

Jessore · 2026

উত্তর

ইসলামি পরিভাষায়, আল-কুরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে 'শানে নুযুল' বলা হয়।

উত্তর

"আপনি কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে।” (সূরা আল-মুযাম্মিল : ৪) এ আয়াত দ্বারা কুরআন তিলাওয়াতে তাজবিদের গুরুত্ব উপস্থাপন করা হয়েছে। আল-কুরআন সহিহ-শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করাও অত্যাবশ্যক। কুরআন মজিদ ভুল ও অসুন্দর সুরে তিলাওয়াত করলে গুনাহ হয়। অশুদ্ধ ও অসুন্দররূপে কুরআন তিলাওয়াত করলে নামায শুদ্ধ হয় না। শুদ্ধ ও সুন্দররূপে কুরআন তিলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলা হয়। তাজবিদ অনুসারে কুরআন তিলাওয়াতের গুরুত্ব বোঝাতে এ আয়াতটির অবতারণা করা হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-১-এ ইমাম সাহেবের উক্তিটিতে শরিয়তের তৃতীয় উৎস ইজমার প্রতি ইঙ্গিত করা হয়েছে। শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইজমা মহানবি (স.)-এর পরবর্তী যেকোনো যুগে হতে পারে। সাহাবিগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগেই ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমা কুরআন-সুন্নাহ সমর্থিত হওয়া আবশ্যক। কুরআন-সুন্নাহর মূলনীতি বিরোধী কিংবা কোনো অন্যায় ও পাপ কাজে ইজমা হয় না। ইজমা আল্লাহ তায়ালা প্রদত্ত মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা ও নিয়ামত। দৃশ্যকল্প-১-এ নাফিস সাহেব নামাযরত অবস্থায় হঠাৎ মোবাইল ফোন বেজে উঠলে তিনি নামায নষ্ট হবে মনে করে মোবাইল ফোন বন্ধ করেননি। নামায শেষে ইমাম সাহেব বললেন, কিবলা ঠিক রেখে চুপিসারে মোবাইল ফোন বন্ধ করার ব্যাপারে বর্তমানে বিজ্ঞ আলেমগণ একমত হয়েছেন। এরূপ বর্তমান সময়ে উদ্ভূত কোনো সমস্যার সমাধানে বিজ্ঞ আলেমগণের ঐকমত্য পোষণ করাকেই ইজমা বলে। তাই বলা যায়, ইমাম সাহেব ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার প্রতি ইঙ্গিত করেছেন।

উত্তর

দৃশ্যকল্প-২-এ উপজেলা নির্বাহী কর্মকর্তার মন্তব্য শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের আলোকে যথার্থ। কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচারবুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। অন্য কথায়, কুরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামি মূলনীতি অনুযায়ী বিচারবুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। কুরআন ও হাদিসে শরিয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়। আর এ পদ্ধতির নামই কিয়াস। দৃশ্যকল্প-২-এ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান করেন। তিনি মনে করেন, মানবজীবন পরিবর্তনশীল। উদ্ভূত পরিস্থিতিতে অতীতের সিদ্ধান্তের আলোকে নতুন সমস্যার সমাধান দেওয়া বিধিসম্মত। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ করে অতীতের সিদ্ধান্তের আলোকে নতুন নতুন সমস্যার সমাধান দেন। আর ইসলামের মুজতাহিদগণও কুরআন-সুন্নাহর মূলনীতির আলোকে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে আধুনিক সময়ে উদ্ভূত সমস্যার সমাধান করেন। সুতরাং বলা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার মন্তব্য কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, পরিবর্তনশীল সমাজে শরিয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। তাই সংশ্লিষ্ট শরিয়তের উৎস কিয়াসের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মন্তব্যটি অত্যন্ত যুক্তিযুক্ত ও যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির শিক্ষা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।মীম বাড়ির সামনে আমগাছের বাগান তৈরি করেন। মীমের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ হাদিসটির 'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।কিয়াসের দুটি নীতিমালা ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।