প্রেক্ষাপট-২ এ গ্রীষ্মকালীন সমাবেশ শ্রেণিকক্ষে করার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইসলামি শরিয়তের যে উৎসের সাথে সংগতিপূর্ণ তার গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: প্রেক্ষাপট-২ এ গ্রীষ্মকালীন সমাবেশ শ্রেণিকক্ষে করার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সংগতিপূর্ণ। নিচে ইজমার গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করা হলো— ইজমা হলো শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের ঐকমত্য পোষণ করা। ইসলামি শরিয়তে ইজমা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আল-কুরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরিয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ওয়াজিব। ইজমা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তাই এটি শরিয়তের উৎস হিসেবে বিবেচিত। ইজমার বৈধতা সম্পর্কে মহান আল্লাহ বলেন, “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানবজাতির জন্য তোমাদের আবির্ভাব।” (সূরা আলে-ইমরান, আয়াত : ১১০) ইজমার বিরোধিতা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, “আর সৎপথ প্রকাশিত হওয়ার পরও কেউ যদি রাসুলের বিরুদ্ধাচারণ করে এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, তবে আমি তাকে ঐ দিকেই ফিরিয়ে দেব যে দিক সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবে।” (সূরা আন-নিসা: ১১৫) পরিশেষে বলা যায়, উদ্দীপকে প্রেক্ষাপট-২ এ গ্রীষ্মকালীন সমাবেশ শ্রেণিকক্ষে করার সিদ্ধান্তটি শরিয়তের ইজমার সাথে সংগতিপূর্ণ আর সার্বিক বিবেচনায় ইজমার গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
প্রেক্ষাপট-২ এ গ্রীষ্মকালীন সমাবেশ শ্রেণিকক্ষে করার সিদ্ধান্তের প্র…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর