লঞ্চে মুসল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি শরিয়তের যে উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিত করে মাওলানা আহমেদের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: লঞ্চে মুসুল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমা শরিয়তের তৃতীয় উৎস। ইজমা অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। উদ্দীপকে দেখা যায়, বন্যার পানিতে কুড়িগ্রামের মসজিদসহ সমস্ত জায়গা ডুবে গেলে এলাকার মাওলানা আহমেদ লঞ্চে জুমার নামাজ আদায়ের প্রস্তাব করলে অন্যান্য ইমামগণ বিষয়টি সর্বসম্মতভাবে মেনে নেন। অর্থাৎ ইজমা সংঘটিত হওয়ার জন্য যেমন সর্বসম্মতি হওয়া আবশ্যক, তেমনি উক্ত ঘটনায় ইমামগণ সর্বসম্মতি প্রদান করেছেন। তাই এখানে ইজমা সংঘটিত হয়েছে। ইজমার বৈধতা; দৃষ্টান্ত ও আদর্শ মহানবি (স.)-ই প্রতিষ্ঠা করেন। তিনি পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতেন। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে।” (সূরা আশশুরা : ৩৮) তাছাড়া নবি (স.) বলেছেন, মুসলমানগণ যা ভালো মনে করে তা আল্লাহর নিকটও ভালো। (তাবারানি) তিনি আরও বলেছেন, "আমার উম্মত ভ্রষ্টতার উপর একমত হতে পারে না।” অন্যত্র তিনি বলেছেন, "আল্লাহর তায়ালা আমার উম্মতকে নিশ্চয়ই গোমরাহির ওপর জমায়েত করবেন না। আল্লাহর হাত (রহমত ও সাহায্য) দলবদ্ধ থাকার ওপর রয়েছে, যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে বিচ্ছিন্ন হয়ে (অবশেষে) দোযখে যাবে।” (তিরমিযি) আর এজন্যই মাওলানা আহমেদ বলেন, "মহান আল্লাহ তায়ালা আমাদের ওপর রহমত বর্ষণ করবেন।” উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, মাওলানা আহমেদের বক্তব্যটি যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
লঞ্চে মুসল্লিদের নামায আদায়ের সিদ্ধান্তটি শরিয়তের যে উৎসের সাথে সাদ…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর