ইসমাইলের কর্মকাণ্ডে ইসলামি শরিয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ইসমাইলের কর্মকাণ্ডে ইসলামি শরিয়তের ওয়াজিব বিধান লঙ্ঘিত হয়েছে। ওয়াজিব শব্দের অর্থ হলো অবশ্য পালনীয়। শরিয়তের এমন কিছু বিধান আছে, যা পালন করা কর্তব্য। তবে ফরজ নয় এমন বিধানকে ওয়াজিব বলা হয়। শরিয়তে ফরজের পর ওয়াজিবের স্থান। ওয়াজিব অস্বীকার করলে মানুষ কাফির হয় না। তবে সে বড়ো রকমের অপরাধী হিসেবে গণ্য হয়। ওয়াজিব আদায় না করলে কঠিন পাপ হয়। এজন্য আখিরাতে শাস্তি পেতে হবে। যেমন দুই ঈদের সালাত আদায় করা ওয়াজিব। তাই কেউ যদি অবহেলা করে ইচ্ছাকৃত ঈদের সালাত আদায় না করে তা হলে সে গুনাহগার হবে এবং আখিরাতে শাস্তি পেতে হবে। উদ্দীপকে দেখা যায়, ইসমাইল রমযান মাসে সাওম পালন করে কিন্তু ঈদের দিন ঈদের সালাত আদায় করে না। তাই বলা যায়, ইসমাইলের কর্মকাণ্ডে শরিয়তের ওয়াজিব বিধান লঙ্ঘিত হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইসমাইলের কর্মকাণ্ডে ইসলামি শরিয়তের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর