পবিত্র কুরআন একত্রে নাযিল করা হয়নি কেন?
উত্তর: আল-কুরআন মহানবি (স.)-এর প্রতি একসাথে নাজিল হয়নি। বরং নানা প্রয়োজন উপলক্ষে সুদীর্ঘ ২৩ বছরে অল্প অল্প করে নাজিল হয়েছে। পবিত্র কুরআন যদি একসাথে নাজিল হতো, তাহলে রাসুল (স.) ও তাঁর সাহাবাদের পক্ষে একসাথে অনেকগুলো নতুন আদেশ পালন করা কষ্টকর হয়ে যেত। তাই যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, তখন তাই নাজিল হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, "কাফিররা বলে, তাঁর ওপর সমগ্র কুরআন একত্রে নাজিল হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ক্রমশ নাজিল করেছি।" (সূরা ফুরকান: ৩২)
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
পবিত্র কুরআন একত্রে নাযিল করা হয়নি কেন?
উত্তর