ইসলামি শরিয়তের গুরুত্ব বর্ণনা করো।
উত্তর: মানবজীবনে সুষ্ঠু ও সুন্দরভাবে চলার জন্য এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামি শরিয়তের গুরুত্ব অপরিসীম। শরিয়ত হলো জীবন পরিচালনার সঠিক দিকনির্দেশনা। এর মাধ্যমে জীবনের নানা ক্ষেত্রে হালাল-হারাম, ফরজ-ওয়াজিব, সুন্নত-নফল ইত্যাদি বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ইবাদত আদায়ের পদ্ধতি থেকে শুরু করে সামাজিক সম্প্রীতি ও উত্তম চরিত্র গঠনের নানা শিক্ষাও শরিয়তে রয়েছে। সুতরাং দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য শরিয়তের গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইসলামি শরিয়তের গুরুত্ব বর্ণনা করো।
উত্তর